সংগৃহীত ছবি
প্রবাস

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

প্রভাস ডেস্ক: মালয়েশিয়ায় জোহুর বারুতে সড়ক দুর্ঘটনায় আহত বিল্লাল মোড়ল (৩০) নামের ১ প্রবাসী বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

রোববার (১৭ নভেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় বাহরুর শহরের সুলতানাহ আমিনাহ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

আরও পড়ুন: জাপানে শক্তিশালী ভূমিকম্প

নিহত যুবক, শরীয়তপুরের জাজিরা উপজেলার পূর্ব নাওডোবা ইউনিয়নের মদন তালুকদার কান্দি গ্রামের আলাউদ্দিন মোড়লের ছেলে।

স্থানীয় ও পারিবার জানায়, ১০ বছর আগে মালয়েশিয়ায় পাড়ি জমান বিল্লাল মোড়ল। তিনি সেখানে গিয়ে টাইলস মিস্ত্রির কাজ করতেন। সর্বশেষ ৩ বছর আগে তিনি ছুটিতে বাড়ি এসেছিলেন। এরপর বৃহস্পতিবার সকালে প্রতিদিনের মতো ব্যক্তিগত মোটরসাইকেলে করে কাজে যাচ্ছিলেন। এর পরে মোটরসাইকেলযোগে সড়ক অতিক্রম করার সময় তার মোটরসাইকেলটি বামপাশ থেকে আসা একটি প্রাইভেটকারের সাথে সজোরে ধাক্কা খায়। এতে তিনি গুরুতর ভাবে আহত হন। পরে তাকে উদ্ধার করে সুলতানাহ আমিনাহ হাসপাতালে ভর্তি করা হলে রোববার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় মারা যান। এদিকে এই খবর পরিবারের কাছে পৌঁছালে এলাকাজুড়ে শোকের মাতম শুরু হয়।

বিল্লাল মোড়লের ভাই রহমান মোড়ল বলেন, আমার ভাই ভীষণ পরিশ্রমী ছিলো। এবার দেশে এলে ওকে বিয়ে করানোর সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা। ঘাতক গাড়িটি আমার ভাইয়ের জীবন কেড়ে নিলো। এখন শেষবারের মতো ভাইয়ের মুখটা দেখতে চাই।

আরও পড়ুন: তিতুমীরের শিক্ষার্থীদের সড়ক অবরোধ

স্থানীয় ইউপি সদস্য রহিমা খাতুন জানান, নিহত বিল্লাল সম্পর্কে আমার ভাই হয়। আমরা ওর লাশ ফিরিয়ে আনতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলব।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগ...

জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়ানো হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) থে...

দীপিকা-রণবীরের ঘরে নতুন অতিথি

দ্বিতীয় সন্তানের মা-বাবা হয়েছেন বলিউডের তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর স...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

হারার পর রেফারিংয়ে ক্ষুব্ধ মরিনহো

মাদ্রিদ ডার্বিতে আতলেতিকোর কাছে হারের পর ম্যাচের ফলাফলের চেয়ে রেফারিং নিয়েই ব...

তারেক রহমানকে স্বাগত জানাতে প্রস্তুত প্রবাসীরা

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা