সংগৃহীত ছবি
প্রবাস

কাতারে মাটির হাড়ি রেস্টুরেন্টের উদ্বোধন

কাতার প্রতিনিধি : প্রবাসে কর্মসংস্থান সৃষ্টি ও বাংলাদেশের খাবারকে বিশ্বের দরবারে ব্র্যান্ডিং এর পাশাপাশি প্রবাসীদেরও খাঁটি দেশীয় খাবারের স্বাদ মেটানোর প্রত্যয়ে কাতারের বাংলাদেশি অধ্যুষিত এলাকা ফিরোজ আবদুল আজিজে বাংলাদেশি প্রতিষ্ঠান মাটির হাড়ি রেস্টুরেন্টের যাত্রা শুরু হয়েছে।

আরও পড়ুন : ৫ লাখ কর্মসংস্থান সৃষ্টি করা হবে

বৃহস্পতিবার (৩১ অক্টোম্বর) সন্ধ্যায় বিপুল সংখ্যক প্রবাসীদের উপস্থিতিতে উদ্যোক্তা মোহাম্মদ রায়হান, ওমর ফারুক, মোহাম্মদ শাকিল ও সাফিন আহমদকে সাথে নিয়ে ফিতা কেটে রেস্টুরেন্টের উদ্বোধন করেন ভবনের আরবি মালিক সুলতান এ. রহমান এম. এ. আল কাওয়ারী।

হাফেজ মাওলানা আবু হুরায়রার পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে সংক্ষিপ্ত আলোচনা শুরু হয় এবং কাতার ধর্মমন্ত্রণালয়ের ইমাম ও খতিব হাফেজ মাওলানা ইউসুফ নূরের দোয়ার মধ্যদিয়ে অনুষ্ঠানের শেষ হয়।

আমিনুল হকের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অ্যারাবিয়ান এক্সচেঞ্জের মহাব্যবস্থাপক নূরুল কবির চৌধূরী, বৃহত্তর খুলনা সমিতির সাধারণ সম্পাদক প্রকৌশলী জাহাঙ্গীর আলম, রেস্টুরেন্টের ব্যবস্থাপক ফরহাদ আহমেদ খান ও মোহাম্মদ শাহেদ।

সম্মানিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন তৌফিক-ই-ইলাহী চৌধুরী, হুমায়ুন আহমেদ ও মোহাম্মদ রায়হান।

আরও পড়ুন : বিদ্যুৎ সরবরাহ অর্ধেকে নামালো আদানি

উদ্যোক্তারা আশা করেন কাতার প্রবাসী বাংলাদেশীরা তাদের রেস্টুরেন্টে পরিবারের সদস্য, বন্ধু-বান্ধব নিয়ে একবার এসে মাটির হাড়িতে রান্না করা খাঁটি দেশীয় খাবারের স্বাদ উপভোগ করবেন।

দোয়া শেষে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশীদের জন্য নৈশভোজের ব্যবস্থা করা হয় ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা