ছবি-সংগৃহীত
বিনোদন

‘ওয়ার ২’-এ যোগ দিচ্ছেন কিয়ারা!

বিনোদন ডেস্ক : বলিউডের ব্লকবাস্টার সিনেমা ‘ওয়ার’। সিনেমাটির সিক্যুয়েল ‘ওয়্যার ২’ নিয়ে উত্তেজনা যেন ক্রমেই বাড়ছে। আগেই শোনা গিয়েছিল হৃতিক রোশন, জুনিয়ার এনটিআর যোগ দিচ্ছেন। এবার নতুন খবর, কপ ফ্র্যাঞ্চাইজির নতুন সংযোজন কিয়ারা আডবানি। যদিও অভিনেত্রীর টিমের তরফে এখনও আনুষ্ঠানিক ভাবে কিছু নিশ্চিত করা হয়নি। তবে জোরালো গুঞ্জন সিনেমাটিতে দিচ্ছেন কিয়ারা।

আরও পড়ুন : স্বামীকে খুঁজছেন মিম!

অয়ন মুখোপাধ্যায় পরিচালিত ‘ওয়্যার ২’ তে নায়িকার খোঁজ অনেকদিন ধরেই চলছিল। আদিত্য চোপড়া নাকি এই রোলের জন্য় বেছে নিয়েছেন কিয়ারাকে। ‘ব্রহ্মাস্ত্র’ সুপারহিট হওয়ায় পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের উপরেও প্রত্যাশার চাপ বেড়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসকে এক সূত্র জানিয়েছে, 'যশ রাজ ফ্লিমসের কপ ফ্র্যাঞ্চাইজিতে কিয়ারা আডবানিকে নিয়েই যতদূর সম্ভব ভাবনা চলছে। এই মুহূর্তে ওয়ার টু-তে হটেস্ট কাস্ট রয়েছে। এতে তিনজন সুপারস্টার আছে যেমন হৃতিক রোশন, জুনিয়র এনটিআর এবং এখন কিয়ারা আডবানি।

আরও পড়ুন : সিনেমা ছাড়ছেন কাজল!

সূত্র আরো জানায়, ফিল্মটিকে সবচেয়ে চটকদার এবং দুর্দান্ত অ্যাকশন এন্টারটেইনার তৈরি করার জন্য আদিত্য চোপড়া সবচেয়ে সেরাটা করার চেষ্টা করছেন। তাই এটা দেখা অবশ্যই উত্তেজনাপূর্ণ হবে কিয়ারাকে এই ইউনিভার্সে পরিচালক কীভাবে উপস্থাপন করে।

প্রসঙ্গত, যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের সপ্তম ছবি হতে চলেছে 'ওয়ার ২'। বছরের শেষে মুক্তি পাবে সলমন খান অভিনীত ‘টাইগার ৩’। শোনা যাচ্ছে, ছবির গল্প যেখানে শেষ হবে, সেখান থেকেই শুরু হবে ‘ওয়ার ২’-এর গল্প। ‘টাইগার ৩’-এর পরেই আসবে এই ছবি। বছরের শেষে শুরু হবে এই ছবির শ্যুটিং।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা