ছবি-সংগৃহীত
বিনোদন

শাকিবের লুকে মুগ্ধ অপু

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার সুপারস্টর নায়ক শাকিব খান। আসন্ন ঈদুল আজহায় বড় পর্দায় মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত রোমান্টিক-অ্যাকশন ধাঁচের সিনেমা ‘প্রিয়তমা’।

আরও পড়ুন : নিষিদ্ধ হলেন জেবা

শনিবার (১৭ জুন) সন্ধ্যায় প্রকাশিত হয়েছে ছবিটির ৩০ সেকেন্ডের ফার্স্ট লুক টিজার। মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় ভিডিওটি। রুমালে ঢাকা মুখ আর চোখে কালো চশমা। মুখ থেকে রুমাল সরতেই অ্যাকশন মুডে দেখা গেল শাকিব খানকে। হাতে থাকা ধারালো চাকু ছুড়ে দিতেই শেষ হয় ‘প্রিয়তমা’র প্রথম ঝলক।

ছবিতে শাকিব খানের লুক দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তার ভক্ত-দর্শকেরা। তাদের সঙ্গে সুর মিলিয়েছেন চিত্রনায়িকা ও শাকিবের সাবেক স্ত্রী অপু বিশ্বাস। ‘প্রিয়তমা’র প্রথম ঝলক নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করেন ঢালিউড কুইন। সেই সঙ্গে ক্যাপশনে জুড়ে দিয়েছেন ভালোবাসার তিনটি লাল হৃদয়ের প্রতীক এবং লিখেছেন ‘বেস্ট অব লাক’।

আরও পড়ুন : অভাগীর স্বর্গে মিথিলা

ছবির ফার্স্ট লুক শেয়ার প্রসঙ্গে সংবাদমাধ্যমকে অপু বলেন, ‘এককথায় বলতে চাই, আমি চলচ্চিত্রের মানুষ। চলচ্চিত্রকে ভালোবাসি। এই চলচ্চিত্রকে আমার মনে করি। সব ভালো চলচ্চিত্রের প্রতি আমার শুভকামনা সব সময় থাকবে। এর ব্যতিক্রম আমি নই।’

তিনি আরও বলেন, “সত্যি কথা বলতে, ‘প্রিয়তমা’য় শাকিবের এই লুকটায় আমি মুগ্ধ। নায়িকা হিসেবে নয়, একজন দর্শকের জায়গা থেকে আমার জাস্ট ওয়াও মনে হয়েছে। একজন নায়ক মানে, এরকমই। সবাই যাকে দেখে ওয়াও বলছে, আমি না বলে কি পারি।”

আরও পড়ুন : ‘ওয়ার ২’-এ যোগ দিচ্ছেন কিয়ারা!

প্রসঙ্গত, ‘প্রিয়তমা’ সিনেমাটি পরিচালনা করছেন হিমেল আশরাফ। আরশাদ আদনানের প্রযোজনায় ছবিটির কাহিনি লিখেছেন প্রয়াত ফারুক হোসেন। এতে শাকিবের বিপরীতে নায়িকা চরিত্রে অভিনয় করছেন কলকাতার ইধিকা পাল। এছাড়াও অন্যান্য চরিত্রে আরও অভিনয় করছেন কাজী হায়াত, শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, ডন, লুৎফুর রহমান খান সীমান্তসহ অনেকে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা