প্রার্থনা ফারদিন দীঘি
বিনোদন

কেন কাঁদলেন দীঘি?

সান নিউজ ডেস্ক: বৃহস্পতিবার (৯ জুন) আর্মি স্টেডিয়ামের অনুষ্ঠিত কোক স্টুডিও বাংলা কনসার্ট দেখতে গিয়ে ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি বলেছেন, ‘আমার জীবনের অন্যতম সেরা একটি দিন ছিল এটি। আমার গলা এখনো ভাঙা। ঠিকমত কথা বলতে পারছি না। আমি গিয়েছিলাম মূলত অর্ণব, তাহসান, জেমস, মমতাজ আন্টি সবার গান শোনার জন্য। মমতাজ আন্টির গান আমি তার খুব কাছ থেকেও শুনেছি। তবে কনসার্টে তার গান শোনার ব্যাপারই আলাদা।’

আরও পড়ুন: এক সিনেমায় তিন সুন্দরী!

কোক স্টুডিও বাংলার অনেক বড় ফ্যান জানিয়ে দীঘি গণমাধ্যমকে বলেন, ‘আমি কোক স্টুডিওর অনেক বড় ফ্যান। কোক স্টুডিও বাংলার ৫টা গান যখন শুনছিলাম স্পেশালি অর্ণবের কণ্ঠে ‘চিলতে রোদ’ শোনার সময় আমার চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। কারণ অর্ণব আমার কাছে অনেক বড় আবেগের নাম। আমি এত এত পছন্দ করি। তার গান শুনতে শুনতে বড় হয়েছি।’

তিনি আরও বলেন, ‘তাহসানের গানেরও অনেক বড় ফ্যান আমি। তা সবাই জানে। তবে কাল আমার একটা শপথ ছিল জেমসের ‘তারায় তারায়’ না শুনে বাসায় ঢুকব না। এ জন্য দেরি করে ফিরলে যদি বাসায় মাইরও খেতে হয় আমি তাও খাবো। শেষ পর্যন্ত সেই গানটিও শুনেছি। সব মিলিয়ে অসাধারণ একটি দিন কেটেছে আমার। দারুণ উপভোগ করেছি বন্ধুদের সঙ্গে।’

প্রসঙ্গত, কয়েক ঘণ্টার টানা বৃষ্টির কারণে গতকাল (৯ জুন) আর্মি স্টেডিয়ামের অনুষ্ঠিত কোক স্টুডিও বাংলা কনসার্টের সব আয়োজন শুরুতে বিপর্যস্ত হয়েছিল। যার কারণে বিকেলের পর এই মেগা কনসার্ট স্থগিতেরও ঘোষণা দেওয়া হয়। তবে সেই সিদ্ধান্ত বাতিল করে শেষ পর্যন্ত রাত ৯টায় শুরু হয় বহুল আলোচিত এই কনসার্ট।

নেচে-গেয়ে-চিৎকারে এই আয়োজন দারুণ উপভোগ করেন উপস্থিত দর্শক। কনসার্টে তারুণ্যের উন্মাদনাও ছিল চোখে পড়ার মতো। আর এই কনসার্ট উপভোগ করেছেন শিশুশিল্পী হিসেবে জনপ্রিয়তা পাওয়া দীঘি।

প্রথমবারের মতো কোনো ওপেন এয়ার কনসার্ট উপভোগ করতে গিয়ে বেশ উন্মাদনায় ছিলেন ‘চাচ্চু’ খ্যাত তারকা। আর তাইতো কনসার্টে প্রিয় শিল্পীদের গানের সঙ্গে চিৎকার করতে করতে গলাও ভেঙে গেছে তার। শুধু তাই নয় আর্মি স্টেডিয়ামে অর্ণবের কণ্ঠে ‘চিলতে রোদ’ গানটি শুনতে শুনতে আবেগে কেঁদেও ফেলেছিলেন এই নায়িকা।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা