বিনোদন

মাদক পাচারে বিনিয়োগ করি?

সান নিউজ ডেস্ক: বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খান গত বছর মাদক মামলায় গ্রেফতার হন। ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) করা মামলায় প্রায় ২০ দিন কারাগারে থাকার পর জামিনে মুক্তি পান তিনি। পরবর্তী সময়ে এই মামলায় তাকে ক্লিনচিট দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ড্র নিয়ে মাঠ ছাড়ল ফ্রান্স

বর্তমানে এনসিবি’র মামলার তদন্ত করছেন সংস্থাটির ডেপুটি ডিরেকটর-জেনারেল সঞ্জয় সিং ও তার টিম। সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যম কথা বলেন তিনি। এই সময় শাহরুখ ও আরিয়ানের সঙ্গে তার কথোপকথন তুলে ধরেন।

সঞ্জয়ের দাবি ছেলের মাদক কাণ্ডের সময় শাহরুখ মানসিক ও শারীরিকভাবে ভেঙে পড়েছিলেন এবং তাকে বলেছেন, ‘আমাদের কু-খ্যাত খুনি অথবা ভয়ংকর দানব হিসেবে দেখানো হয়েছে, যারা সমাজকে ধ্বংস করছে। আমরা কাজেও যেতে পারছি না।’

অন্যদিকে আরিয়ান তাকে বলেছেন, ‘স্যার, আপনারা আমাকে আন্তর্জাতিক মাদক ব্যবসায়ী হিসেবে দেখিয়েছেন। আমি নাকি মাদক পাচারে বিনিয়োগ করি। এগুলো অভিযোগ ভিত্তিহীন নয় কি? সেদিন তারা আমার কাছে কোনো মাদক পায়নি। এরপরও আমাকে গ্রেফতার করেছে। আপনারা আমার সঙ্গে অন্যায় করেছেন এবং সম্মানহানী করেছেন। কেন আমাকে এতদিন কারাগারে থাকতে হলো? এগুলো কি আমার প্রাপ্য?’

প্রসঙ্গত, গত ২ অক্টোবর রাতে মুম্বাই থেকে ভারতের পর্যটন নগরী গোয়াগামী বিলাসবহুল প্রমোদতরী থেকে আরিয়ানসহ আটজনকে আটক করে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। কয়েক ঘণ্টা জেরার পর তাদের গ্রেপ্তার করা হয়। এরপর গত ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত কারাবন্দি ছিলেন শাহরুখপুত্র।

শাহরুখ-গৌরী দম্পতির প্রথম সন্তান আরিয়ান। ১৯৯৭ সালে জন্মগ্রহণ করেন তিনি। পড়াশোনা করছেন ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়ায়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা