ছবি-সংগৃহীত
বিনোদন

টিকটক করার সময় নেই

বিনোদন ডেস্ক : ঢালিউডের নতুন প্রজন্মের চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। সামাজিক যোগাযোগ মাধ্যমেও জনপ্রিয় তিনি। তবে টিকটক করা, সোশ্যাল মিডিয়ায় রিল ভিডিও পোস্ট নিয়ে প্রায়ই ট্রলের শিকার হতে হয় দীঘিকে। এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন এই নায়িকা।

আরও পড়ুন : এতটা সাফল্য আশা করিনি

সম্প্রতি গণমাধ্যমে এ নিয়ে কথা বলেন দীঘি। সেখানে তিনি বলেন, বাংলাদেশের নায়িকাদের মধ্যে আমি শুধু টিকটক করি না, অনেক নায়িকা করে। কিন্তু আমি জানি না, শুধু আমাকেই কেন টিকটক বিষয়ে প্রশ্ন করা হয়। তাদের কেন প্রশ্ন করা হয় না? ঘুরেফিরে আমাকেই বলা হয় এবং বারবার জিজ্ঞেস করা হয়, আমি কেন টিকটক করছি, আমার ইমেজ নষ্ট হচ্ছে? নায়িকাদের এটা মানায় না।

বর্তমানে নিজের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন দীঘি। জানালেন এখন টিকটক করার মত সময় হয়ে ওঠে না তার। নায়িকা বলন, সত্যি কথা বলতে, বর্তমানে টিকটক করছি না। তার কারণ হচ্ছে, আমার হাতে এত সময় নেই। টিকটক করার জন্য আলাদা সাজবো, ক্যামেরার সামনে দাঁড়াব এ সময় নেই। তবে যখন ফ্রি থাকি অথবা কোনো একটা কাজ করছি, তখন হয়তো ছোট করে একটা টিকটক করে ফেলি।

আরও পড়ুন : অমরনাথ যাত্রায় সারা আলি খান

দীঘি আরো বলেন, এর পরও যারা আমার সমালোচনা করেন তাদের উদ্দেশ্যে বলব— আমাকে যারা ফলো করেন, তারা নিশ্চয়ই বুছবেন আমি কতটা ব্যস্ত সময় পার করি। এখন হাতে আমার টিকটক করার মতো সময় নেই। পড়াশোনা ও কাজ নিয়ে প্রচুর ব্যস্ত। আশা করি টিকটক ইস্যুতে আমাকে ভুল বুঝবেন না।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা