বিনোদন

এতটা সাফল্য আশা করিনি

বিনোদন ডেস্ক : কলকাতার টিভি সিরিয়ালের জনপ্রিয় মুখ ইধিকা পাল। ঈদে মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা ‘প্রিয়তমা’। সিনেমাটিতে প্রথমবারের মতো ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে কাজ করেছেন ইধিকা। এরপরই দুই বাংলায় ব্যাপক পরিচিতি লাভ করেছেন এই নায়িকা।

‘প্রিয়তমা’য় ইধিকার অভিনয় প্রশংসা কুড়িয়েছে সকলের। বিষয়টি নজরে পড়েছে কলকাতার এই অভিনেত্রীর। তাই নিজেকে ‘বাংলাদেশের প্রিয়তমা’ বলেই সম্বোধন করলেন তিনি। এক সাক্ষাৎকারে ইধিকা বললেন, ‘প্রিয়তমা’ সিনেমায় এতটা সাফল্য পাবো সেটা হয়তো আশা করিনি। তবে এমন কিছু প্রাপ্তি আমার জন্য অসাধারণ এক অনুভূতি।

আরও পড়ুন : অমরনাথ যাত্রায় সারা আলি খান

সিনেমা শুরুর আগে শাকিবের সঙ্গে ইধিকার জুটি নিয়ে কিছু বিতর্ক ছিল। বিষয়টি জানতেন এই অভিনেত্রী। ঢালিউডের শীর্ষ নায়কের সঙ্গে তাকে মানাবে কি না এমনও প্রশ্ন তৈরি হয়েছিল।

এ বিষয়ে ইধিকা বলেন, ‘শুরুতে কিছু সমালোচনা ছিল। কিন্তু যারা সমালোচনা করেছেন তারা তো কখনো আমাকে দেখেননি। যখন সিনেমা হলে পর্দায় অভিনয় দেখেছেন তখনই তাদের প্রতিক্রিয়া বদলেছে। এটাই খুব ভালো লাগছে আমার জন্য।’

শাকিব খানের বিষয়ে নায়িকা বলেন, ‘শাকিব খানের ক্রেজ এবং তার সঙ্গে শুটিং দারুণ উপভোগ করেছি। তার ছবির নায়িকা বলে আমাকে এতটা সাদরে গ্রহণ করবে তা ভাবতেই পারিনি। মনে হচ্ছে আমি বাংলাদেশেরই অভিনেত্রী, সেখানকার মানুষেরই বহুদিনের পরিচিত নায়িকা।’

আরও পড়ুন : তালির জন্য সিনেমা করতে চাইনি

প্রসঙ্গত, আরশাদ আদনানের প্রযোজনা এবং হিমেল আশরাফের পরিচালনায় রোম্যান্টিক-অ্যাকশন ঘরানার ছবি ‘প্রিয়তমা’। এটির গল্প লিখেছেন প্রয়াত ফারুক হোসেন। ছবিটিতে বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন কাজী হায়াৎ, শহীদুজ্জামান সেলিম, লুৎফর রহমান জর্জ, ডন, শহীদ উন নবী, এলিনা শাম্মী প্রমুখ। প্রেক্ষাগৃহে মুক্তির পর প্রথম তিন সপ্তাহে ‘প্রিয়তমা’র টিকিট বিক্রির পরিমাণ ২৪ কোটি ৬০ লাখ টাকা।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা