ছবি-সংগৃহীত
বিনোদন

বিয়ের তারিখ ৫-৭ বছর পর জানাবো

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী ও মডেল প্রার্থনা ফারদিন দীঘি। ২০০৬ সালে ‘কাবুলিওয়ালা’ সিনেমার মাধ্যমে শিশু শিল্পী হিসেবে বড় পর্দায় প্রবেশ করেন তিনি। তবে এখন পুরোদস্তুর নায়িকা। স্বভাবতই নায়িকাদের প্রেম-বিয়ে নিয়ে জানতে অনুরাগীদের আগ্রহের কমতি থাকে না। তাই তো দেখা হতেই বিয়ে প্রসঙ্গে সাংবাদিকের প্রশ্নের মুখে পড়েন দীঘি।

আরও পড়ুন : ভাবতে চাই না রাজ আমার জামাই

শুক্রবার (২ জুন) রাতে রাজধানীর গুলশানের একটি কনভেনশন হলে সংগীতশিল্পী ফাতিমা তুয যাহরা ঐশী ও মডেল-অভিনেতা আরেফিন জিলানী সাকিবের বিয়ের অনুষ্ঠানে হাজির হন দীঘি।

এদিন নিজের বিয়ে প্রসঙ্গে সংবাদমাধ্যমকে দীঘি বলেন, ‘এটা আমাকে আমার মনে হয়, ৫-৭ বছর পরে জিজ্ঞেস করলে একটা ডেট বলতে পারব। আপাতত বলতে পারছি না।’

অভিনেত্রী যোগ করেন, ‘সাধারণত বিয়েতে একটু সাজগোজ করতে হয়। সব সময় শুটিংয়ের জন্য সাজি, আজ একান্ত নিজের জন্যই সেজেছি। তবে বউ সাজাটা বেশ আনন্দের। যেভাবেই বউ সাজানো হোক না কেন, কেউ যদি সেজে বলে আমি বউ—এটা বললেই মনে হয় সুন্দর লাগে।’

আরও পড়ুন : প্রধানমন্ত্রী চাইলে নির্বাচন করব

ঐশী-জিলানী দুজনের সঙ্গেই সুসম্পর্ক রয়েছে দীঘির। তাদের বিয়েতে তিনি কোন পক্ষের, সেটি জানতে চাইলে নায়িকা বলেন, আমি দুই পক্ষেই ফিফটি ফিফটি। যেদিকে সুবিধাপার্টি দেখব, সেদিকেই দাঁড়াব। কোনোদিন শালি হব, কোনোদিন ননদ- বলেই হেসে দেন দীঘি।

এ সময় দীঘি জানান, অনেক দিন পর কোনো বিয়ের দাওয়াতে এসেছি। অনেকের সঙ্গেই দেখা হলো, বেশ ভালো লাগছে। নবদম্পতির জন্য অনেক অনেক শুভকামনা।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা