ছবি : সংগৃহিত
বিনোদন

‘লজ্জিত’ শাকিব খান

বিনোদন ডেস্ক: কয়েকদিন আগেই একটি অডিও রেকর্ড ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যেখানে গানবাংলার কর্ণধার কৌশিক হোসেন তাপসের স্ত্রী ফারজানা মুন্নী ও চিত্রনায়িকা অপু বিশ্বাসকে কথা বলতে শোনা যায়।

আরও পড়ুন: মোশাররফ করিমের ‘মোবারকনামা’

পুরো অডিও কলেই ফারজানা মুন্নীর কণ্ঠে একাধিক অভিযোগ শোনা যায় বুবলীর বিরুদ্ধে। তিনি দাবি করেন, তাপসের সঙ্গে সম্পর্কে জড়িয়ে বুবলী তার সংসার ভাঙার চেষ্টা করছেন।

অপু বিশ্বাসকে উদ্দেশ্য করে মুন্নী বলেন, শাকিবের বিরুদ্ধে প্রতিশোধ নিতেই তাপসের সাথে সম্পর্কে জড়িয়েছেন বুবলী।

তাপস-বুবলীর এই সম্পর্ক নিয়ে যখন আলোচনা তুঙ্গে তখন ভারতে ‘দরদ’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত সময় করছিলেন শাকিব খান। সম্প্রতি ওই সিনেমার শুটিং শেষে দেশে ফেরার পর তাপস-বুবলীর সম্পর্ক ও ফারজানা মুন্নির ফোনালাপের বিষয়ে কথা বলেছেন তিনি।

আরও পড়ুন: বিয়ের পিঁড়িতে পরমব্রত

শাকিব জানান, ‘কথাগুলো বলতে চাই না। কারণ এসব নিয়ে বললে আমি নিজের কাছেও লজ্জিতবোধ করব, অপমানিতবোধ করব। মুন্নী ভাবির অডিও আমি শুনেছি এবং আমাকেও যা বলেছেন, এটা আমি আশা করিনি। কারণ মুন্নি ভাবিকে আমি যতটা স্ট্রং পারসোনালিটির মানুষ হিসেবে দেখেছি, তার মতো মানুষকে এত অসহায়ভাবে দেখব সেটা আশা করিনি।’

এরপর শাকিব জানান, ‘এমন একটা মানুষকে নিয়ে কথা, যার সাথে আমার সম্পর্ক ছিল। আসলে মিডিয়াতে কখন কার রূপ যে বদলে যায়, বলা যায় না। যাই হোক, এ বিষয়ে আমি আর কিছু বলতে চাই না। এ ব্যাপারে জড়াতেও চাই না।’

আরও পড়ুন: মনোনয়ন পেলেন না মাহি

কিং খান আরও জানিয়েছেন,‘আমার জীবনে যে মানুষের কোনো অস্তিত্ব নেই, তাকে (বুবলী) নিয়ে আমি কথা বলতেই চাই না। যার সাথে আমার সম্পর্ক নেই, তাকে নিয়ে অধিকার চর্চা কেন করতে যাব! আমার তো কোনো দরকার নেই। অনেকে হয়ত মনে করছে, আমার সাথে তার (বুবলী) কিছু একটা সম্পর্ক আছে। শাকিবকে বললে হয়ত এর কোনো সমাধান হবে। সেই আশা নিয়েই বলছে। কিন্তু আমি বলে দিচ্ছি, আমার জীবনে এই ভদ্রমহিলার কোনো অস্তিত্ব নাই। তার ব্যাপারে আমাকে বলেও কোনো লাভ নাই।’

প্রসঙ্গত, ২০১৮ সালের ২০ জুলাই বুবলীকে গোপনে বিয়ে করেন শাকিব খান। এরপর ২০২০ সালের ২১ মার্চ জন্ম হয় তাদের সন্তান শেহজাদ খান বীরের। যদিও শাকিব খানের দাবি, বুবলীর সাথে বিচ্ছেদ হয়েছে তার। বর্তমানে তাদের মাঝে আর কোনো সম্পর্ক নেই।

সান নিউজ/এসকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা