ছবি: সংগৃহীত
বিনোদন

নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হলেন পূজা

বিনোদন ডেস্ক: ক্যারিয়ারে স্বল্প সময়ের মধ্যে বেশ কিছু আলোচিত সিনেমা উপহার দিয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরি।

আরও পড়ুন: ভিসা জটিলতায় শাকিব খান

এবার নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হলেন তিনি। ‘দরদিয়া’ শিরোনামে নতুন এ সিনেমাটিতে পূজার বিপরীতে অভিনয় করবেন আদর আজাদ। সিনেমাটি পরিচালনা করবেন কামরুজ্জামান রোমান।

৯০ দশকের রোমান্টিক প্রেমের গল্প নিয়ে সিনেমাটির কাহিনি গড়ে উঠেছে। তবে রোমান্সের পাশাপাশি অ্যাকশনও থাকবে। এ গল্পে মুগ্ধতা প্রকাশ করেন অভিনেত্রী।

আরও পড়ুন: যশের সাথে মণ্ডপে গেলেন নুসরাত

পূজা বলেন, ‘দরদিয়া’ অসাধারণ একটি গল্প নিয়ে নির্মিত হতে চলেছে। এর আগে চুক্তিবদ্ধ হওয়ার আগে অন্য কোনো সিনেমার গল্প শুনতে বসে এতোটা মুগ্ধ হইনি। আমি যে চরিত্রে থাকবো, সেটা দারুণ। সিনেমাটি ঠিকমতো রূপায়ন করতে পারলে সুপারহিট হতে পারে।

উল্লেখ্য, ‘নাকফুল’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছিলেন আদর-পূজা। আলোক হাসানের এ সিনেমাটি এখনো মুক্তি পায়নি। এছাড়া কামরুজ্জামান রোমান পরিচালিত ‘লিপস্টিক’ এ জুটির আরেকটি সিনেমা। এটির শুটিং চলমান রয়েছে।

আরও পড়ুন: সবার জন্য ভালোবাসা

বারবার আদর আজাদের সাথে জুটি বাঁধার কারণ হিসেবে অভিনেত্রী বলেন, ‘লিপস্টিক’ সিনেমায় যে টিমের সাথে কাজ করছি, এটিও একই টিমের কাজ। এ সিনেমাটিরও পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার ও নায়ক একই। আদর ভাইয়া কাজের ব্যাপারে দারুণ আন্তরিক।

নির্মাতা কামরুজ্জামান রোমান জানিয়েছেন, ‘লিপস্টিক’ সিনেমার কাজ শেষ হতে আরো সপ্তাহখানেক লাগবে। এরপর ‘দরদিয়া’ সিনেমার বাকি শিল্পী ও কলাকুশলী নির্বাচনের কাজ শুরু করা হবে। আগামী বছরের জানুয়ারি থেকেই সিনেমাটির শুটিং শুরুর পরিকল্পনা রয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা