ছবি: সংগৃহীত
বিনোদন

ভিসা জটিলতায় শাকিব খান

বিনোদন ডেস্ক: পরিচালক অনন্য মামুনের নতুন সিনেমা ‘দরদ’-এর শুটিংয়ের কাজে ভারতে উড়াল দেয়ার কথা ছিল ঢালিউডের সুপারস্টার শাকিব খানের।

আরও পড়ুন: দূর্গাৎসবে মুগ্ধতা ছড়ালেন ইমরান

গত মাসে প্যান-ইন্ডিয়ান ঘরানার সিনেমাটির চুক্তি সম্পন্ন হয়। চলতি মাসেই এর শুটিং শুরু হওয়ার কথা। ইতিমধ্যে শুটিংয়ের কাজে ভারতে পৌঁছেছে প্রোডাকশন ইউনিট। সেখানেই অংশ নেবেন শাকিব।

তবে ভিসা জটিলতার কারণে শাকিব খানসহ দেশের অন্য অভিনয়শিল্পীরা এখনো ভারতে যেতে পারেননি।

আরও পড়ুন: যশের সাথে মণ্ডপে গেলেন নুসরাত

শাকিবের ঘনিষ্ঠ সূত্রে জানা যায়, গত ১৫ অক্টোবর ভারতে যাওয়ার কথা ছিল শাকিব খানের। কিন্তু ভিসা জটিলতার কারণে তা সম্ভব হয়নি। কবে যাবেন, সেটিও নিশ্চিত নয়।

ভারতের মুম্বাইয়ে গিয়ে সেখানে লুকসেট হওয়ার কথা ছিল অভিনেতার। কিন্তু এসব তো দূরের কথা, ভারতের ওয়ার্ক পারমিট ভিসাই পাননি তিনি। তাই এখনো মুম্বাইয়ে যেতে পারছেন না শাকিব। কবে যাবেন সেটাও নির্ভর করছে ভিসা পাওয়ার ওপর।

সিনেমাটিতে চুক্তিবদ্ধ ভারতের অভিনয়শিল্পী ও শুটিং সংশ্লিষ্টরা প্রস্তুত আছেন। এমনকি শুটিং স্পটে পৌঁছে গেছেন পরিচালকও। ভিসা জটিলতার কারণে কেবল যাওয়া হয়নি বাংলাদেশি শিল্পীদেরই।

আরও পড়ুন: গার্লস ট্রিপ-এ পরিণীতি

গণমাধ্যমকে প্রযোজকদের একজন বাংলাদেশের কিবরিয়া ফিল্মসের স্বত্বাধিকারি জানান, বাংলাদেশ থেকে ভিসা পাওয়ার ওপর নির্ভর করছে শাকিবের ভারত গমন। এরই মধ্যে নায়কসহ সবার ওয়ার্ক পারমিট ভিসার জন্য মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। তবে এখনো তা সুরাহা হয়নি।

তিনি আরও জানান, দেশে মন্ত্রণালয়ের আবেদনের সাথে ভারত সরকারের অনুমতিপত্র দিতে হয়। গত ২০ অক্টোবর সেটি এসেছে। ছুটির দিন হওয়ায় গত ২ দিন সেটি যথাসময়ে দেওয়া যায়নি। আজ তা মন্ত্রণালয়ে জমা দেওয়া হবে। সংশ্লিষ্টরা আশা করছেন, খুব দ্রুতই ভিসার অনুমতি মিলবে।

আরও পড়ুন: ধরা পড়ে গেলেন ক্যাটরিনা

সিনেমার সংশ্লিষ্ট একজন বলেন, সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবার (২৬ অক্টোবর) থেকে সিনেমাটির শুটিংয়ের পরিকল্পনা করছেন নির্মাতা।

‘দরদ’ সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে ভারতের এসকে মুভিজ, ওয়ান ওয়ার্ল্ড মুভিজ, বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও কিবরিয়া ফিল্মস।

শাকিব খান ছাড়াও এতে অভিনয় করবেন- শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, জেসিয়া ইসলাম, ভারতের রাহুল দেবর। ছবিটি নির্মিত হবে- বাংলা, হিন্দি, তামিল ও মালয়ালম ভাষায়।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা