ছবি: সংগৃহীত
বিনোদন

এফডিসিতে কুরবানি দেবেন না পরীমনি

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি ২০১৬ সালে এফডিসিতে কুরবানি দিয়ে সবাইকে চমকে দিয়েছিলেন। এরপর টানা ৫ বছর ধারাবাহিকভাবে কুরবানি দেন তিনি।

আরও পড়ুন : ঐ সব প্রাক্তন প্রেমিকার মতো নই

বহু আলোচিত ও সমালোচিত এই অভিনেত্রী সর্বশেষ ২০২১ সালে ৬ টি গরু কুরবানি দিয়েছেন। তবে ঐ বছর এফডিসির ভেতরে কুরবানি দেওয়ায় নিষেধাজ্ঞা থাকায় বাইরে কুরবানি দিতে হয় পরীমনিকে।

আসন্ন পবিত্র ঈদুল আজহায় কুরবানি দেবেন কিনা জানতে চাইলে পরী বলেন, অবশ্যই কুরবানি দেব। তবে এফডিসির জন্য নয়, নিজের পরিবারের জন্য।

আরও পড়ুন : কেন বাদ পড়লেন দর্শনা?

এর আগে পরী বলেছিলেন, যতদিন বেঁচে থাকবেন এফডিসিতে কুরবানি দেবেন এবং চলচ্চিত্রের অসচ্ছল সহশিল্পীদের মাঝে মাংস বিতরণ করবেন তিনি।

কিন্তু ২০২২ সালে পরীমনিকে এফডিসিতে কুরবানি দিতে দেখা যায়নি। এর কারণ হয়তো, তার মনে অনেক চাপা কষ্ট জমা রয়েছে। প্রিয় কর্মস্থল এফডিসির জন্য প্রতি বছর কুরবানি দেওয়ার যে শপথ নিয়েছিলেন, সেই জায়গার কিছু সংখ্যক মানুষের প্রতি ক্ষোভ থাকায় অভিমান করে মুখ ফিরিয়ে নিতে হয়েছে পরীকে। অথচ তার হাত ধরেই এফডিসিতে কুরবানি দেওয়ার রীতি চালু হয়েছিল।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা