সংগৃহীত
বিনোদন

এফডিসিতে নিপুণবিরোধী মিছিল

বিনোদন ডেস্ক: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে উত্তাপ দিন দিন বাড়ছেই। কিছুদিন আগে এফডিসিতে অনুষ্ঠিত শিল্পী সমিতির নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে দাবি করা হলেও ১ মাস পরেই বদলে গেছে সেই চিত্র। এর মূল কারণ হচ্ছে চিত্রনায়িকা নিপুণ আক্তার। তিনি শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে লড়াই করেছিলেন। এ নির্বাচনে পরাজয়ের পর জয়ী প্রার্থীদের ফুলের মালা দিয়ে বরণ করে নিলেও ১ মাস পরেই এই নায়িকা দাবি করলেন, নির্বাচনটি সুষ্ঠু ভাবে হয়নি।

আরও পড়ুন: রেড কার্পেটে নিজের তৈরি পোশাকে ন্যান্সি

নিপুণের এমন কর্মকাণ্ডে ক্ষুব্ধ হয়েছেন সমস্ত চলচ্চিত্র শিল্পীরা। তার শাস্তির দাবিতে আজ (২২ মে) দুপুর থেকে এফডিসিতে কয়েক দফা মিছিল হয়েছে। এ সময় অংশ নিয়েছেন বেশ কয়েকজন সিনিয়র ও জুনিয়র শিল্পীরা। তাদের মূলকথা হলো, শিল্প ও শিল্পীর সম্মান নষ্টকারী নির্লজ্জ বেহায়া নিপুণের শাস্তি দাবি।

এ সময় মিশা ও ডিপজল পরিষদের বিরুদ্ধে আদালতে রিট করেন তিনি। যার পরী-প্রেক্ষিতে সাধারণ সম্পাদক পদে ডিপজলকে চেয়ারে না বসার আদেশ করেন আদালত। সোমবার (২০ মে) বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ এই আদেশটি দেন। একই সাথে নির্বাচনে অনিয়ম ও কারচুপির ঘটনা তদন্তের জন্য সমাজকল্যাণ মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আরও পড়ুন: নজর কাড়লেন কিয়ারা

এ দিকে নিপুণের শাস্তি চেয়ে মিছিল করেছেন যারা তাদের হাতে থাকা ব্যানারে এই নায়িকার গলায় জুতার মালার ছবি ব্যবহার করা হয়েছে। একই সাথে তাকে নিয়ে বিভিন্ন আপত্তিকর স্লোগান দিতে দেখা যায়।

এমত সময় গুঞ্জন উঠেছে যে, আজ বাতিল হতে পারে শিল্পী সমিতি থেকে তার সদস্য পদ। এফডিসিতে ১৮ সংগঠনের সাথে শিল্পী সমিতির গুরুত্বপূর্ণ একটি বৈঠকের সিদ্ধান্তটি গ্রহণ করা হবে।

শিল্পী সমিতিতে নিপুণবিরোধী মিছিল প্রসঙ্গে এই নায়িকার সাথে এখনো যোগাযোগ করা সম্ভব হয়নি। কারণ তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা