ছবি : সংগৃহিত
বিনোদন

শিগগিরই গাঁটছড়া বাঁধছেন রেশমিকা!

বিনোদন ডেস্ক: ভারতের দক্ষিণী ও বলিউড সিনেমায় দাপিয়ে বেড়াচ্ছেন দেশটির জাতীয় ক্রাশ খ্যাত জনপ্রিয় অভিনেত্রী রেশমিকা মান্দানা। প্রায় প্রতিটি সিনেমাতেই সবার প্রশংসা কুড়াচ্ছেন।

আরও পড়ুন: আমার বয়স সবে ২৪

তবে কাজের খবরের পাশাপাশি দীর্ঘদিন ধরে তার প্রেম নিয়েও চর্চা চলছে চলচ্চিত্র পাড়া থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে তার প্রেমের বিষয়টি এখন অনেকটাই ওপেন সিক্রেট।

করণ জোহরের কফি কাউচ থেকে মলদ্বীপের রিসোর্ট তাদের প্রেমের খবর এখন সর্বত্র ছড়িয়ে আছে। যদিও বিষয়টি নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে মুখ খোলেননি তারা।

তবে এবার হায়দ্রাবাদের এক বিলাসবহুল হোটেলে এই দুই তারকার দেখা মিললো। সঙ্গে দু’জনের পরিবার! মধ্যাহ্নভোজে এসেছিলেন তারা।

আরও পড়ুন: শাকিবের আশীর্বাদ আমার সঙ্গে আছে

যদিও তারা সবাই লোকচক্ষুর আড়ালে হোটেলে ঢোকেন। ভেবেছিলেন, গোপনে রাখবেন দুই পরিবারের সাক্ষাত। তবু শেষরক্ষা হলো না। তাদের সেই ভিডিও চলে এসেছে সমাজমাধ্যমে।

সেখানে দেখা যাচ্ছে, খাওয়া-দাওয়া পাশাপাশি দীর্ঘক্ষণ কথাবার্তা হয়েছে দুই পরিবারের। তারপর থেকেই ফের দানা বাঁধতে শুরু করছে তাদের বিয়ে নিয়ে জল্পনা-কল্পনা। তবে কী শিগগিরই কোনো সুখবর দেবেন তারা?

প্রসঙ্গত, বলিউডের নতুন প্রজন্মের তারকাদের পছন্দের তালিকায় একেবারে শীর্ষে রয়েছেন বিজয়। সারা থেকে জাহ্নবী কিংবা অনন্যা, একবাক্যে সকলের পছন্দ বিজয়কে। তবে রেশমিকার প্রতি ভালোলাগার কথা নিজেই বলে এসেছেন বিজয়।

আরও পড়ুন: শাকিব খানকে মিস করব

যদিও শোনা গিয়েছিল, তেলুগু অভিনেতা বেল্লমকোন্ডা সাই শ্রীনিবাসের প্রেমে মজেছেন রেশমিকা। সম্প্রতি নাকি একাধিকবার একসঙ্গে দেখা গিয়েছে তাদের।

ঘনিষ্ঠদের ধারণা, একে অপরকে ‘ডেট’ করছেন। তবে বিজয়ের সঙ্গে দেখা যেতেই শুরু অন্য জল্পনা। অনেকেই ধারণা করছেন হয়তো শিগগিরই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বিজয়-রেশমিকা। আর সে কারণেই দুই পরিবারের এক হওয়া!

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা