ছবি-সংগৃহীত
বিনোদন

ভি-ক্যাটের সংসারে আগুন!

বিনোদন ডেস্ক: বলিউডের আবেদনময়ী অভিনেত্রী ক্যাটরিনা কাইফ এবং তরুণ হার্টথ্রব ভিকি কৌশল। ২০২১ সালের ডিসেম্বরে গাঁটছড়া বাঁধেন তারা।

আরও পড়ুন: শিগগিরই গাঁটছড়া বাঁধছেন রেশমিকা!

বিটাউনের অন্যতম জনপ্রিয় তারকা দম্পতি এই দুজন। চারদিকে সুখী দম্পত্তি হিসেবে সুনাম ছড়িয়ে আছে।

সম্প্রতি তাদের সংসার ভাঙনের গুঞ্জন উঠেছে। এরই মধ্যে নাকি তাদের মধ্যে ঝামেলা চরমে পৌঁছেছে। রাগের মাথায় নিজের মোবাইল ফোন ভেঙে ফেলেছেন ভিকি। এমনই এক টুইট ঘিরে শুরু হয়েছে হইচই।

মধ্যপ্রাচ্যের বলিউড-ঘনিষ্ঠ এক স্বঘোষিত চিত্র সমালোচক টুইটে দাবি করেন, ভিকি-ক্যাটরিনার মধ্যে নাকি তুমুল অশান্তি। পরিস্থিতি এমন হয় যে, ক্যাটরিনার সঙ্গে অশান্তির পর ফোন ভেঙে ফেলেন নায়ক।

আরও পড়ুন: শাকিবের আশীর্বাদ আমার সঙ্গে আছে

উল্লেখ্য, নিজের নতুন ছবি ‘জারা হটকে জারা বাঁচকে’ সিনেমার প্রচারে বেশকিছুদিন ব্যস্ত সময় পার করছেন ভিকি। তবে এখন স্ত্রী ক্যাটরিনাকে নিয়ে একান্তে সময় কাটাচ্ছেন তিনি।

প্রসঙ্গত, ক্যাটরিনা কাইফ ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ চলচ্চিত্র অভিনেত্রী ও সাবেক মডেল তারকা যিনি হিন্দি ভাষার চলচ্চিত্র শিল্প হিসেবে খ্যাত বলিউডে অভিনয় করছেন। এছাড়াও তিনি তেলুগু, মালয়ালম ভাষার ছায়াছবিতেও অংশগ্রহণ করছেন। ইস্টার্ণ আই সাময়িকীর পাঠকদের ভোটে বিশ্বে সবচেয়ে যৌনাবেদনময়ী এশীয় নারী হিসেবে ২০০৮ থেকে ২০১০ পর্যন্ত পরপর তিন বছর চিহ্নিত হয়েছেন। ব্রিটিশ নাগরিক ক্যাটরিনা কর্ম ভিসা নিয়ে ভারতে কাজ করছেন। তার প্রকৃত নাম ক্যাটরিনা টার্কুট। তিনি বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজের সাথে যুক্ত আছেন তার মধ্যে মেয়ে শিশু মৃত্যু প্রতিরোধমূলক কাজ অন্যতম।

অন্যদিকে ভিকি কৌশল ২০১৮ সালে রাজী এবং সঞ্জুর মতো চলচ্চিত্রে পার্শ্ব চরিত্রে অভিনয় করার পাশাপাশি বছরের সর্বোচ্চ উপার্জিত বলিউড চলচ্চিত্রের দুটিতে অভিনয় করেছিলেন। তিনি নেটফ্লিক্সের লাভ পার স্কোয়ার ফুট এবং লাস্ট স্টোরিসের মতো চলচ্চিত্রে অভিনয় করেছেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা