সংগৃহীত ছবি
বিনোদন

সত্যজিৎ রায়ের বায়োপিকে আমির খান

বিনোদন ডেস্ক: সবশেষ ছবি ‘লাল সিং চাড্ডা’ সুপার ফ্লপ হয়েছিল আর ২০২২ সালে ওই ছবি মুক্তির পর বড় পর্দা থেকে দূরে রয়েছেন আমির খান। ২০২৩ সালে তাকে বড় পর্দায় দেখা যায়নি। কিন্তু বছর শেষে আমিরের একটি ছবি ঘিরে সোশ্যাল মিডিয়ায় শোরগোল দেখা দেয়। চোখে মোটা কালো ফ্রেমের চশমা, মুখে পাইপ, মুখের সামনে ধোঁয়া উড়ছে।

আমিরকে হঠাৎ এভাবে দেখে বিশেষ কারোর কথাই মনে পড়েছে সিনেমাপ্রেমীদের। বিশেষ করে বাঙালি সিনেমাপ্রেমীদের কাছে এ ছবি, এ লুক খু্ব চেনা। ভীষণ পরিচিত এই লুক কিংবদন্তি সত্যজিৎ রায়ের।

আরও পড়ুন: দূরদর্শন থেকে ক্যারিয়ার শুরু

আমির খানের এই ফটোশুট করেন অবিনাশ গোয়ারিকর এবং এ ছবি দেখে নেটিজেনরা দুয়ে দুয়ে চার মিলিয়ে নিয়েছেন। কমেন্টবক্সে লোকজনের একটাই প্রশ্ন ছিল, আমির কি তবে সত্যজিৎ রায়ের বায়োপিকে অভিনয় করছেন?

লোকজনের কৌতূহল আগ্রহ ধরে রেখে আবিনাশ গোয়ারিকর লিখেছেন, আমার প্রিয় আমিরের সাথে বছরের শেষ শুটিং, একটা দারুণ কিছু আসতে যাচ্ছে।

আরও পড়ুন: ২০২৪-এ বলিউডে নতুন ধামাকা

এই দারুণ কিছু যে কী? তা সময়ই বলবে। আপাতত আমিরে মজে আছে নেটপাড়া, চলছে বহু জল্পনা-কল্পনা। শোনা যাচ্ছে, আমির খান নাকি আপাতত প্রতিদিন এক ঘণ্টা করে শাস্ত্রীয় সংগীত চর্চা করছেন, বসছেন রেওয়াজে। খ্যাতনামা শাস্ত্রীয় সংগীত শিল্পীর কাছে তালিম নিচ্ছেন তিনি। কিন্তু কেন? শুধুই কি শখ?

জানা যাচ্ছে, আমির খান বরাবরই নতুন কিছু শিখতে ভালোবাসেন, নতুনভাবে নিজেকে চিনতে ভালোবাসেন। কিছুদিন আগে শুধু পাপারাৎজির সঙ্গে কথা বলতে মারাঠি শিখেছিলেন সুপারস্টার। ২০২৩ সালের শেষে সত্যিজিৎ স্টাইলে সবাইকে চমকে দিলেন বলিউডের ‘মিস্টার পারফেক্টশনিস্ট’।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা