সংগৃহীত
বিনোদন

দূরদর্শন থেকে ক্যারিয়ার শুরু

বিনোদন ডেস্ক: বর্তমান সময় ওটিটির যুগ। সিনেমাহলের থেকেও মানুষ বেশি পছন্দ করছেন ঘরে বসে টিভি, ল্যাপটপ অথবা ফোনে সিনেমা-ওয়েব সিরিজ দেখা। ফলত রমরমিয়ে এর চাহিদা বাড়ছে। আর চাহিদা যত বাড়ছে, ততই নতুন নতুন ট্যালেন্ট উঠে আসছে বলিউডে। নতুন প্রতিভা উঠে আসত থিয়েটার কিংবা দূরদর্শন থেকে।

আরও পড়ুন: ২০২৪-এ বলিউডে নতুন ধামাকা

বলিউডে এমনই বেশ কয়েকজন অভিনেতা-অভিনেত্রী রয়েছেন, যারা নিজের ক্যারিয়ার শুরু করেছিলেন দূরদর্শনের সিরিয়ালে। সেখান থেকে আজ তারা হিন্দি ছবির স্টার, সুপারস্টার, মেগাস্টার। আটের দশকের শেষদিকে কিংবা নয়ের দশকের শুরুতে এরা দাপিয়ে অভিনয় করেছেন ছোটপর্দায় আর সেখান থেকেই পেয়েছেন পরিচিতি আর তাদের সামনে খুলে গেছে বলিউডে প্রবেশের দরজা।

বিদ্যা বালন: বলিউডের প্রতিভাবান এবং শীর্ষ অভিনেত্রীদের একজন বিদ্যা বালন। বাংলা ছবি ‘ভালো থেকো’ দিয়ে সিনেমায় ক্যারিয়ার শুরু তার। এরপর বলিউডে ‘পরিণীতা’, ‘লাগে রাহো মুন্নাভাই’, ‘ভুল ভুলাইয়া’, ‘দ্য ডার্টি পিকচার’, ‘কাহানি’র মতো ছবি দিয়ে ইন্ডাস্ট্রিতে নিজের আলাদা জায়গা তৈরি করে নিয়েছেন। হিন্দি ছবিতে নারীপ্রধান গল্প ভাবলেই দর্শকদের চোখের সামনে ভেসে ওঠে বিদ্যার মুখ। তিনিও টিভি সিরিয়াল ‘হাম পাঁচ’ দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন।

আরও পড়ুন: গ্ল্যামার ছড়ালেন নুসরাত

নওয়াজউদ্দিন সিদ্দিকি: বলিউডে নিজের জায়গা তৈরি করতে গিয়ে নানা ঘাত-প্রতিঘাতের মুখে পড়তে হয়েছিল নওয়াজউদ্দিনকে। ন্যাশানাল স্কুল অব ড্রামা থেকে স্নাতক হয়েও কাজ পাচ্ছিলেন না। দূরদর্শনের ‘পরসাই কেহতা হ্যায়’ সিরিয়ালে দু-তিনটি এপিসোডে অভিনয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন তিনি। এরপর ‘সরফারোশ’, ‘মুন্নাভাই এমবিবিএস’-এর মতো ছবিগুতেও ছোটখাটো চরিত্রে দেখা যায় তাকে। ‘কাহানি’ এবং ‘গ্যাংস অব ওয়াসেপুর’ তার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট।

শাহরুখ খান: বলিউডের ‘কিং খান’ নামে পরিচিত শাহরুখ নিজের ক্যারিয়ার শুরু করেছিলেন ছোটপর্দাতেই। ১৯৮৯ সালে দূরদর্শনের ‘ফৌজি’ সিরিয়াল দিয়ে তার ক্যামেরার সামনে অভিনয়ে হাতেখড়ি। ধারাবাহিকটির অন্যতম প্রধান চরিত্র অভিমন্যু রাইয়ের চরিত্রে শাহরুখের অভিনয় পছন্দ করেছিলেন দর্শকরা। এরপর ‘উম্মিদ’, ‘সার্কাস’-সহ আরও বেশ কয়েকটি সিরিয়ালে কাজের পর অবশেষে ১৯৯২ সালে ‘দিওয়ানা’ দিয়ে বলিউডে যাত্রা শুরু তার। বাকিটা ইতিহাস...।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা