সংগৃহিত ছবি
বিনোদন

মহানগর-৩ না আসলে রাজুতে অনশন

বিনোদন ডেস্ক: আলোচিত ওয়েব সিরিজ ‘মহানগর’ মুক্তির দুই বছর পর আসে ‘মহানগর-২’। আশফাক নিপুনের নির্মিত এই ওয়েব সিরিজটির প্রথম পর্বেই ব্যাপক সাড়া ফেলে। এরপর দর্শকদের আগ্রহ জন্মায় ‘মহানগর-২’ এর। তাতে যেন আরও ব্যাপক সাড়া মেলে দর্শকের! মহানগর সিরিজের তৃতীয় কিস্তি যে আসবে, গল্পের শেষটা এমনই ইঙ্গিত দেয়।

আরও পড়ুন: ঢাকায় ফিরছেন বেবী নাজনীন

তবে মহানগর ৩ আসবে কি আসবে না, সে বিষয়ে এখনও সরাসরি কিছু বলেননি নির্মাতা আশফাক নিপুণ। বলে রাখা ভালো, ‘মহানগর-২’ অমিমাংসিত থেকে যায়।

এদিকে সম্প্রতি এক সাক্ষাৎকারে সিরিজটির মুখ্য চরিত্র ওসি হারুন খ্যাত মোশাররফ করিম ‘মহানগর-৩’ প্রসঙ্গে কথা বলেন। এ সময়ের মহানগরের ওসি হারুনের মুখে বলতে শোনা যায়, ‘মহানগর-৩ এর বিষয়টি নিপুণই ভালো বলতে পারবে। কিন্তু আমি শুনছি যে এটা হবে।’ যেহেতু গল্পে ওসি হারুনকে হত্যার বিষয়টি চলে আসে, সে প্রসঙ্গে দর্শকের মনে ধোঁয়াশা তৈরি হয়, পরের গল্পে মোশাররফ করিম তথা ওসি হারুন থাকছেন, কি না। এ প্রসঙ্গে অভিনেতার বক্তব্য, ‘কিন্তু সেখানে (‘মহানগর-৩’) এ আমি থাকব কি থাকব না, সেটা জানি না।’

সম্প্রতি এক নেটিজেন পোস্ট করেন, ‘আশফাক নিপুন যদি দ্রুত সময়ের মধ্যে মহানগর-৩ রিলিজ না করে, তাহলে রাজুতে অনশন শুরু করার সিদ্ধান্ত নিয়েছি’।

সেই নেটিজেন পোস্টটি মজার ছলে লিখেছেন বলে বোঝা গেছে। সেটি আবার নিজের টাইমলাইনে ভাগ করে নেন আশফাক নিপুন। নির্মাতার সেই মন্তব্য ঘরে পোস্টটি নিয়ে ভক্তদের সঙ্গে মজাও করেন নিপুন। তবে নেটিজেনদের একাংশ মনে করছেন, যদি ‘মহানগর-৩’ আসেও, তাহলে দেশের পট পরিবর্তনের প্রেক্ষাপটে আরও চমৎকার কিছু থাকতে পারে সিরিজটিতে; বের হতে পারে অজানা আরও কিছু রহস্য।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা