সংগৃহীত ছবি
বিনোদন

নতুন ওয়েব সিরিজে পাওলি দাম

বিনোদন ডেস্ক: আরজি কর কাণ্ডে রাজ্যজুড়ে প্রতিবাদ চলছে। এবার নতুন ওয়েব সিরিজে এক প্রতিবাদী চরিত্রে দর্শক পাওলি দামকে দেখা যাবে। বাংলায় একাধিক নারীকেন্দ্রিক কনটেন্টে পাওলি নজর কেড়েছেন। এবার অভিনেত্রী নতুন চ্যালেঞ্জ নিয়েছেন। তার সাম্প্রতিক ওয়েব সিরিজ ‘কাবেরী’ মুক্তির অপেক্ষায়।

আরও পড়ুন: ক্ষমা চাইলেন দেব

এই সিরিজে একজন শিক্ষিকার চরিত্রে অভিনয় করেছেন পাওলি। চরিত্রটি পারিবারিক হিংসার শিকার। শিক্ষিকার সঙ্গে এক ছাত্রীর সম্পর্ককে কেন্দ্র করে গল্প এগিয়েছে। আপাত ভীরু স্বভাবের চরিত্রটি শেষ পর্যন্ত কীভাবে ঘুরে দাঁড়ায়, তার উত্তর দেবে এই সিরিজ।

নির্মাতাদের দাবি, সিরিজে পাওলি অভিনীত চরিত্রটির সফরের সঙ্গে সঙ্গেই রহস্য এবং চমক বুনে দেওয়া হয়েছে। সিরিজে পাওলির বিপরীতে রয়েছেন সৌরভ চত্রবর্তী। নতুন এই জুটি পর্দায় কী চমক হাজির করেন, তা নিয়ে ইতোমধ্যেই অনুরাগী মহলে কৌতূহল দানা বেঁধেছে।

পাওলির বলেন, আমার কাছে কাবেরী শুধুই কোনও চরিত্র নয়, একটা আলাদা সফর। যেসব নারী ভুক্তভোগী, আশা করছি, এই সিরিজটা তাদের মনোবল জুগিয়ে প্রতিবাদের ভাষা খুঁজে নিতে সাহায্য করবে।

সৌভিকের এটাই প্রথম ওয়েব সিরিজ। সিরিজটির শুটিং শেষ হয়েছে। নির্মাতারা জানিয়েছেন, খুব এটি শিগগিরই মুক্তি পাবে ‘হইচই’-এ।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা