সংগৃহীত ছবি
বিনোদন

অ্যাওয়ার্ড না পেয়ে মারা যাই নাই

বিনোদন ডেস্ক : ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। অভিনয় নিয়ে একটা সময় ব্যস্ততায় কাটালেও বর্তমানে তিনি নিজেকে অনেকটাই আড়ালে রাখছেন। কারণও আছে।ব্যক্তিজীবনে নানা চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে তাকে। সংসার জীবনে বিচ্ছেদ, বাবার মৃত্যু- সবকিছু মিলিয়ে কঠিন সময় পার করতে হয়েছে এই অভিনেত্রীকে।

আরও পড়ুন : আগে কেউ এমন রুক্মিণীকে দেখেনি

এবার ফেসবুকে পোস্ট দিয়ে নিজের সঙ্গে ঘটে যাওয়া অবিচারের কথা জানালেন তার ভক্ত-অনুরাগীদের। ফারিয়া লেখেন, ‘কত ক্ষমতা, কত বড় বড় কথা একেকজনের। আমি আগের রাতেও বিভিন্ন জায়গায় শুনলাম, আমি দেবীর জন্য ন্যাশনাল অ্যাওয়ার্ড পাচ্ছি, পরদিন গেজেটে দেখি কোনো এক বিশেষ দলের এক সদস্যের নাম।’

শবনম ফারিয়া বলেন, ‘ন্যাশনাল অ্যাওয়ার্ড না পেয়ে আমি মারা যাই নাই, কিন্তু প্রকৃতি যখন চোখের সামনে হয়ে যাওয়া ইনজাস্টিসের বিচার করে তা দেখতে ভালো লাগে।’

আরও পড়ুন : টাইগারদের জয়ে তারকাদের অভিনন্দন

তিনি আরও লেখেন, ‘আশা করি এখন থেকে শুধুমাত্র যোগ্যতা আর দক্ষতা দিয়েই ন্যাশনাল অ্যাওয়ার্ড দেওয়া হবে, চাটুকারিতার জন্য না।’

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে লড়াই চালানোর লক্ষ্যে তৎকালীন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত ও সংসদ সদস্য ফেরদৌসের নেতৃত্বে ‘আলো আসবেই’ নামের ওই হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়। ওই গ্রুপে আওয়ামীপন্থি শিল্পী ও সাংবাদিকেরা যুক্ত ছিলেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা