সংগৃহীত ছবি
বিনোদন

ক্ষমা চাইলেন দেব 

বিনোদন ডেস্ক: ভারতে আর জি কর কাণ্ডে এক মেয়ে চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনায় সাধারণ জনগণের পাশাপাশি তারকারাও প্রতিবাদ জানিয়েছেন। এ ঘটনার কারণে যখন দুর্গাপুজোর অনুদান ফিরিয়ে দিচ্ছে একের পর এক ক্লাব, তখন কাঞ্চন মল্লিক প্রশ্ন তুলেছিলেন সরকারি পুরস্কার ও সরকারের থেকে বেতন নেওয়া নিয়ে।

আরও পড়ুন: নায়িকা মাহিকে জিজ্ঞাসাবাদ

এদিকে কাঞ্চনের এই কথার সরাসরি প্রতিবাদ করেন দেব। তিনি বলেন, ‘কাঞ্চন মল্লিক যেটা বলেছেন সেটা দুঃখজনক। কল্যাণদা যে কাঞ্চন মল্লিককে গাড়ি থেকে নামিয়ে দিয়েছিলেন, আমি সেটাকে সমর্থন করিনি। আমিই তাকে আমার প্রচারে ডেকে নিয়েছিলাম।’‘কিন্তু সেই কাঞ্চন মল্লিক আর এই কাঞ্চন মল্লিকের মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে। যে কাঞ্চন মল্লিক এই বিবৃতি দিয়েছেন, তাকে আমি চিনি না। কিন্তু উনি যেহেতু আমার সহকর্মী এবং আমার দলেরই একজন, আমিই তার হয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি।’

দেবের ভাষ্য- আমার মনে হয়, আমাদের আরও বেশি দায়িত্ববান হওয়া উচিত। আমি, আমার পরিবার চাই সবাই ন্যায় পাক। আজকে কন্যাশ্রী, রূপশ্রী বা ‘বেটি বাঁচাও বেটি পড়াও’ অর্থহীন হয়ে যাবে যদি এমন ঘটনা প্রত্যেকদিন ঘটে। এখনই কেন্দ্রীয় সরকারের সর্বদলীয় বৈঠক ডাকা উচিত আর ধর্ষকদের বিরুদ্ধে আইন প্রণয়ন করা উচিত। ধর্ষকেরা আতঙ্কবাদীদের থেকেও ভয়ংকর।

আরও পড়ুন: সৎ থাকলে সফলতা আসবেই

উল্লেখ্য, গত ৯ আগস্ট ভোরের দিকে কলকাতার শ্যামবাজার এলাকায় অবস্থিত আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের বিশ্রামকক্ষ থেকে এক নারী চিকিৎসকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার হয়। পরে ময়নাতদন্তে জানা যায়, ওই চিকিৎসককে ধর্ষণের পর হত্যা করা হয়েছিল। তবে মরদেহ উদ্ধারের পর হাসপাতাল কর্তৃপক্ষ বলেছিল যে ওই চিকিৎসক আত্মহত্যা করেছেন। কর্তৃপক্ষের এই বক্তব্যের পর প্রথমে ফুঁসে ওঠে কলকাতা, পরে গর্জে ওঠে পুরো পশ্চিমবঙ্গ।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা