সংগৃহীত ছবি
বিনোদন

চুপ থাকাই ভালো

বিনোদন ডেস্ক : ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। বিভিন্ন সময় নানা বিষয়ে ফেসবুকে নিজের প্রতিক্রিয়া জানান এই অভিনেত্রী। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বেশ সরব ছিলেন চমক। ছাত্র আন্দোলন থেকে গণঅভ্যুত্থান, তারপর অন্তর্বর্তী সরকার গঠন- সব বিষয়েই নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি।

আরও পড়ুন : আপনাদের কনসার্টে কুঁড়েঘর আর আসবে না

বিগত ১৬ বছর ধরে শাসনামলে থাকা আওয়ামী লীগের কঠোর সমালোচনা করেছেন চমক। সরকার পতনের পরে দেশজুড়ে বিভিন্ন স্থানে সংঘটিত হওয়া নৈরাজ্যের ঘটনায় আওয়ামী লীগকে দায়ী করেছেন তিনি।

মঙ্গলবার (১২ নভেম্বর) নিজের ফেসবুকে স্ট্যাটাস দিয়ে চমক লিখেন, ‘অতঃপর মা বুঝাইয়া কহিলো- বোবার কোনো শত্রু নাই, তাই ভালো চুপ থাকাই।’

আরও পড়ুন : দুই দশক পর জুটি বাঁধছেন আমির-অজয়

কিছুটা আক্ষেপ প্রকাশ করে তিনি বলেন, ‘দেখেন যেইটা ভালো মনে করেন। কিছু জিনিস এই দেশে জীবন দিয়েও পরিবর্তন হবে না!’

চমকের সেই পোস্টে ভক্তরা মন্তব্যের ঘরে বিভিন্ন প্রতিক্রিয়া জানান। কেউ লেখেন, অন্তবর্তী সরকারের নানা উদ্যেগে হতাশ হয়েছেন অভিনেত্রী।কেই লেখেন, আন্দোলনের উদ্দেশ্য এখনো সঠিকভাবে বাস্তবায়িত হয়নি। যদিও সেসব মন্তব্যের কোনো জবাব দেননি চমক।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা