সংগৃহিত ছবি
জাতীয়

রাজধানীর সিএনজি গ্যারেজে আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর রামপুরার টিভি সেন্টারের পাশে একটি সিএনজি গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় ফায়ার সার্ভিসের ৬ ইউনিটের দীর্ঘ ১ ঘণ্টার চেষ্টায় এ আগুন নিয়ন্ত্রণে আসে।

সোমবার (২৪ মার্চ) সকাল সাড়ে ৬টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

আরও পড়ুন: বায়ু দূষণে ৭ম স্থানে ঢাকা

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাকিবুল হাসান বলেন, সোমবার ভোর সোয়া ৫টায় টিভি সেন্টারের পাশে একটি সিএনজি গ্যারেজে আগুন লাগার খবর আসে। এরপর প্রথমে সেখানে ৪টি ইউনিটকে পাঠানো হয়। এর পরবর্তীতে যায় আরও ২টি ইউনিট।

ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় গ্যারেজসহ সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত রিকশা পুড়ে গেছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা