ছবি-সংগৃহীত
বিনোদন

ফের একসঙ্গে সৃজিত-জয়া

বিনোদন ডেস্ক: দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। এবার কলকাতার গুণী নির্মাতা সৃজিত মুখার্জির সঙ্গে আবারও কাজ করছেন জয়া।

আরও পড়ুন: দীর্ঘ বিরতিতে সামান্থা!

ভারতের বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, ‘দশম অবতার’ ছবির জন্য নির্মাতা ও প্রযোজক জয়া আহসানের কথাই ভাবছেন। শুরুতে এ ছবির জন্য শুভশ্রীকে নির্বাচন করা হয়েছিল। কিন্তু অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় শুভশ্রী অভিনয় করতে পারবেন না বলে জানিয়ে দিয়েছেন।

শেষমেশ জয়াকে কেন্দ্র করেই নতুন পরিকল্পনা শুরু করেছেন সৃজিত। এ নিয়ে জয়া কোনো কথা না বললেও এটুকু জানিয়েছেন, সৃজিতের ছবিতে অভিনয়ের অভিজ্ঞতা বরাবরই ভালো। আগামীতেও এই নির্মাতার সঙ্গে কাজ করার ইচ্ছা আছে।

যদিও ছবির প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফের পক্ষ থেকে এখনও কোনো অফিসিয়াল ঘোষণা আসেনি।

আরও পড়ুন: আমাদের জীবনের নতুন শুরু

উল্লেখ্য, সৃজিত মুখার্জির ‘রাজকাহিনী’ ও ‘এক যে ছিল রাজা’ ছবিতে অভিনয় করে দর্শকের প্রশংসা কুড়িয়েছিলেন জয়া আহসান। মাঝে কেটে গেছে পাঁচ বছর। এরপর এই নির্মাতার কোনো ছবিতে দেখা যায়নি জয়াকে। এবার সেই বিরতি ভাঙতে যাচ্ছে ‘দশম অবতার’ ছবির মধ্য দিয়ে। সৃজিতের পরিচালনায় আবার ক্যামেরার সামনে দাঁড়াতে যাচ্ছেন জয়া।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা