ছবি : সংগৃহিত
বিনোদন

রাতভর নাচলেন শবনম বুবলী

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী রাতভর নাচলেন। কোনো আনন্দ উপলক্ষ্য নয়, সিনেমার গানের শুটিংয়ের জন্য তার এই নাচ । সম্প্রতি বিএফডিসিতে সেট সাজিয়ে ‘লোকাল’ ছবির একটি গানের জন্য সারারাত শুটিং করা হয়।

আরও পড়ুন : আমার বড়লোক বয়ফ্রেন্ড ছিল না!

‘চাট্টি গাট্টি রেডি কর/রাস্তা মাইপা সইরা পর’ চটকদার এমন কথার তালে কোমরে ঢেউ তুলেছেন শ খানেক তরুণ-তরুণী। তাদের পরনে বাহারি রঙের পোশাক। যেখানে মধ্যমণি হিসেবে নজর কেড়েছেন বুবলী। চিত্রনায়ক আদর আজাদ তাকে সঙ্গ দিচ্ছেন।

গানটির দৃশ্যে রেলস্টেশনের পাশে অবস্থিত এলাকা দেখানো হবে। সেভাবেই সেট ডিজাইন লক্ষ করা গেছে। বিএফডিসির ভেতরে রেলস্টেশন। এই স্টেশন কেন্দ্র করে বসেছে দোকান পাট। সাইবোর্ডে লেখা লক্ষীবাজার স্টেশন।

আরও পড়ুন : নিষিদ্ধ ‘জয়ল্যান্ড’ ভারতে

বুধবার (৮ ফেব্রুয়ারি) রাত ১২টায় বিএফডিসির জহির রায়হান কালার ল্যাব অডিটোরিয়ামের সামনে দেখা যায় এই চিত্র।

সন্ধ্যা থেকে শুরু হয়েছে গানের শুটিং জানিয়ে নির্মাতা সাইফ চন্দন বলেন, চলবে ভোর পর্যন্ত। এতে শতাধিক কলাকুশলী অংশ নিয়েছেন বলেও জানান তিনি।‘লোকাল’ ছবিতে রুপালি চরিত্রে বুবলীকে দেখা যাবে।

চিত্রনায়িকা বুবলী কালো রঙের পার্টি পোশাকে নাচে অংশ নেওয়া অবস্থায় বলেন, ‘এই ছবিতে আমি রুপালি। সন্ধ্যা থেকে গানটির শুটিং করছি। কতক্ষণ লাগবে বুঝতে পারছি না।’

আরও পড়ুন : তুমি সেক্সি!

পরিচালক চন্দন ছবির গল্প সম্পর্কে কিছুটা ধারণা দিলেন। তার কথায়, “লোকাল’ পলিটিক্যাল থ্রিলার ঘরানার একটি গল্প। চিত্রনাট্যে রয়েছে নতুনত্ব।

একটি মফস্বল এলাকার মানুষের সংগ্রাম, জীবন-যাপনসহ তাদের নানা সংস্কৃতি তুলে ধরা হবে। এতে এলাকার মাস্তান টাইপ ছেলের চরিত্রে অভিনয় করছেন আদর আজাদ। তার চরিত্রের নাম গোলাপ।”

আরও পড়ুন : গাঁটছড়া বাধছেন প্রভাস-কৃতি!

প্রসঙ্গত, ‘লোকাল’ বুবলী-আজাদ জুটির দ্বিতীয় চলচ্চিত্র। এর আগে তাদেরকে একসঙ্গে প্রথম দেখা যায় ‘তালাশ’ ছবিতে। টাইগার মিডিয়া ছবিটি প্রযোজনা করছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা