ছবি-সংগৃহীত
স্বাস্থ্য

চীনে ৯০ কোটি মানুষ করোনায় আক্রান্ত

সান নিউজ ডেস্ক: চীনে ৯০ কোটিতে পৌঁছেছে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা। দেশটির মোট জনসংখ্যার ৬৪ শতাংশই এখন প্রাণঘাতী এই ভাইরাসের সংক্রমণের শিকার।

আরও পড়ুন: বিএনপি বিষোদ্গার চালাচ্ছে

বৃহস্পতিবার চীনের প্রধান বিশ্ববিদ্যালয় ও গবেষণা সংস্থা পিকিং ইউনিভার্সিটির এক গবেষণা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে এ তথ্য। প্রতিবেদনে ১১ জানুয়ারি, অর্থাৎ মঙ্গলবার পর্যন্ত দেশটিতে যারা করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন— তাদের সংখ্যা জানানো হয়েছে।

পিকিং বিশ্ববিদ্যালয়ের গবেষণা বলছে, আক্রান্ত রোগীর হিসেবে চীনের বিভিন্ন প্রদেশের মধ্যে শীর্ষে আছে গানসু। দেশটির উত্তরপূর্বাঞ্চলীয় এই প্রদেশটির মোট জনসংখ্যার ৯১ শতাংশই বর্তমানে করোনায় আক্রান্ত। গানসুর পর দ্বিতীয় স্থানে ইউনান (৮৪ শতাংশ) ও তৃতীয় স্থানে আছে কুইনঘাই (৮০ শতাংশ) প্রদেশ।

আরও পড়ুন: বাংলাদেশকে শেখানোর কিছু নেই

দেশটির কেন্দ্রীয় রোগ নিয়ন্ত্রণ সংস্থা চাইনিজ সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের (সিসিডিসি) সাবেক প্রধান নির্বাহী এবং চীনের শীর্ষ মহামারিবিদ বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে ঝেং গুয়াং বলেন, ‘করোনা এখন যে গতিতে ছড়াচ্ছে, আমার ধারণা— চলতি জানুয়ারির শেষ দিকে সংক্রমণের এই ঢেউ চূড়ান্ত পর্যায়ে পৌছাবে, তারপর ধীরে ধীরে নেমে আসা শুরু করবে।’

আমার এই অনুমানের ভিত্তি হলো— ফেব্রুয়ারির মাঝামাঝি থেকেই নতুন চান্দ্রবছর শুরু হবে। পরিবারের সঙ্গে চান্দ্রবছরের উৎসব উদযাপণে দূর দূরান্তে থাকা লোকজন তাদের গ্রাম কিংবা শহরের বাড়িতে আসা শুরু করবে; ফলে পাল্লা দিয়ে বাড়বে আক্রান্ত রোগীর সংখ্যাও।

চীনে নতুন চান্দ্রবছরের ছুটি শুরু হবে ২১ জানুয়ারি থেকে। ১৪১ কোটি ২০ লাখ মানুষ অধ্যুষিত এই দেশটির প্রধান সামাজিক ও ধর্মীয় উৎসব নতুন চান্দ্রবছরের প্রথম সপ্তাহ। পরিবারের সঙ্গে এ উৎসব উদযাপন করতে কোটি কোটি মানুষ এ সময় কর্মস্থল থেকে নিজ গ্রাম বা শহরে আসেন। সাময়িক এই স্থানান্তরটি বিশ্বের সবচেয়ে বড় মাইগ্রেশন নামে পরিচিত।

আরও পড়ুন: মহারাষ্ট্রে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ১০

ইতোমধ্যেই বিভিন্ন শহর থেকে কয়েক কোটি মানুষ তাদের বাড়ি ফিরে গেছেন। সামনের দিনগুলোতে আরও কয়েক কোটি যাবেন। উৎসব উদযাপন শেষ করে তারা ফিরেও আসবেন নিজ কর্মস্থলে।

করোনার বিস্তার রোধে দীর্ঘ প্রায় তিন বছর দীর্ঘমেয়াদী লকডাউন, কোয়ারেন্টাইন, সামাজিক দূরত্ববিধি, সীমান্ত বন্ধ রাখার মতো কঠোর সব বিধি জারি রেখেচিল চীনের ক্ষমতসীন কমিউনিস্ট সরকার। চীনা সরকারের এই অবস্থান বিশ্বে পরিচিতি পেয়েছিল ‘জিরো কোভিড’ নীতি নামে।

কিন্তু মাসের পর মাস ধরে এই জিরো কোভিড নীতির মধ্যে থাকতে থাকতে অতিষ্ঠ চীনের জনগণ গত নভেম্বরের শেষ দিকে সরকারের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করে। জনগণের দাবি ডিসেম্বরের প্রথম সপ্তাহে যাবতীয় করোনা বিধি শিথিল করে সরকার।

কিন্তু তার পর থেকেই করোনা সংক্রমণের উল্লম্ফণ শুরু হয়েছে দেশটিতে। বিধিনিষেধ তুলে নেওয়ার পর থেকে দেশে করোনায় দৈনিক আক্রান্তের সংখ্যা আর প্রকাশ করছে না চীনের সরকার।

তবে সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, দেশটির সব বড় শহরের হাসপাতাল ও চিকিৎসাকেন্দ্রগুলো উপচে পড়ছে করোনা রোগীদের ভিড়ে। অনেক শহরে ভর্তির সুযোগ না পেয়ে হাসপাতালের কম্পাউন্ড ও গ্যারেজেও চিকিৎসা নিচ্ছেন গুরুতর অসুস্থ রোগীরা।

আরও পড়ুন: ঢাবির সেই শিক্ষক মারা গেছেন

চীনের সংবাদমাধ্যম কাইকসিন নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ঝেং গুয়ং বলেন, ‘সবচেয়ে বেশি ঝুঁকিতে আছেন গ্রামীণ এলাকায় বসবাসকারী বয়স্ক লোকজন। কারণ এখনও দেশের অনেক গ্রামীন এলাকায় হাসপাতাল বা চিকিৎসাকেন্দ্র নেই।’

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা