জাতীয়

বাড্ডায় পরিবহন শ্রমিককে পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বাড্ডায় মো. স্বপন (৪৮) নামে এক পরিবহন শ্রমিককে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আনোয়ার হোসেন আনু নামে একজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে বাড্ডার ইইউলুপ ব্রিজের নিচে পরিত্যক্ত কন্টিনারের ভিতর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

বাড্ডা থানার উপ পরিদর্শক এসআই মোঃ হাসমত আলি বলেন, ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায়। পরে স্বপনকে উদ্ধার বিকাল ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। ময়না তদন্তের জন্য মরদেহটি ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

নিহতের ভাগিনা পারভেজ জানান, স্বপন কুমিল্লা জেলার মেঘনা উপজেলার হরীপুর গ্রামের মৃত আব্দুল কাদের ছেলে। বর্তমানে মধ্যবাড্ডা বেপারী গলিতে থাকতেন। স্ত্রী সন্তান গ্রামের বাড়ি থাকে। চার ভাই দুই বোনের মধ্যে তিনি ছিলেন বড়। তিনি পেশায় পরিবহন শ্রমিক ছিলেন।

তিনি জানান, ওই কন্টিনারের পাশে কয়েকজনে সঙ্গে মোবাইল নিয়ে ধস্তাধস্তি হয়েছিলো। সেখানে স্বপনকে বাঁশ দিয়ে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে।

বাড্ডা থানার পরিদর্শক অপারেশন মোঃ ইয়াসিন গাজী জানিয়েছেন, সপন হত্যার ঘটনায় আনোয়ার হোসেন আনু নামে একজন আটক করেছি। তিনি আমাদের কাছে শিকার করেছেন যে, স্বপনকে বাঁশ দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। সে সময় তারা তিনজন ছিল।

তিনি বলেন, বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে। নিহত ও হত্যায় জড়িত ব্যক্তিরা পূর্ব পরিচিত। তারা সবাই মাদকাসক্ত। কি কারনে হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা তদন্তের পর বলা যাবে।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা