জাতীয়

রাজধানীতে অভিযান, অর্থদণ্ড 

জাহিদ রাকিব: করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ৬টা থেকে শুরু হয়েছে সাতদিনের কঠোর বিধিনিষেধ। বিধিনিষেধের মধ্যে কোথাও কঠোরতা আবার কোথাও ঢিলেঢালা অবস্থা দেখা গেছে। অনেককে করা হয়েছে অর্থ দণ্ডও।

মগবাজার সাতরাস্তা, কারওয়ান বাজার ও ফার্মগেট এলাকায় সব গাড়িকেই থামিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে। যৌক্তিক কারণ থাকলে কাউকে আটকানো হচ্ছে না। তবে মোটরসাইকেলগামী যাত্রীদের সতর্ক করা হচ্ছে। দুইজন যাত্রীয় নিয়ে চলাচল করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেখা গেছে। পাশাপাশি রিকশায় দুইজন থাকলে একজন নামিয়ে দেওয়া হয়।

ফার্মগেট এলাকায় র‍্যাব-২ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলামের নেতৃত্ব অভিযানে বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয়। পাশাপাশি একজনকে অর্থদণ্ড করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, সবাইকে স্বাস্থবিধি মানাতে এবং কেউ যাতে জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হতে না পারে তাই তাদের এই চেকপোস্ট। কেউ যদি বিনা প্রয়োজনে বের হয় তাহলে তাদের আইনের আওয়াতাই আনা হচ্ছে। এই পর্যন্ত আমরা একজনকে কোন যৌক্তিক কারণ দেখাতে না পারায় ৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

শামসুদ্দিন বলেন, তিনি গাড়ির চাকা হাওয়া দিতে বের হয়েছেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট কারণটিকে যৌক্তিক মনে না হওয়ায় তাকে ৫ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে

ফার্মগেট এলাকায় , এই সময় সবাই কোন না কোন জরুরি কাজে বের হয়েছেন। কেউ হাসপাতালে কেউ ইন্টারনেট ব্যবসায়ী, কেউ ব্যাংকার। চেকপোস্ট যৌক্তিক কারণ দেখিয়ে সবাই পার হতে হচ্ছে।

রাজধানীর মগবাজার এলাকায় মো. জলিল হোসেন তার স্ত্রীসহ বোনের বাসায় বেড়াতে যাচ্ছেন। এই সময় সঠিক উত্তর দিতে না পারায় রিকশা থেকে তাদের নামিয়ে দেয়া হয়। পরে তাদের দুইজনকে বাসায় ফিরে যেতে বলেন।

এ সময় মগবাজার দায়িত্বরত পুলিশ কর্মকর্তা সার্জেন্ট সোহেল রানা বলেন, সকালে যৌক্তিক কারণ দেখাতে না পারায় নির্বাহী ম্যাজিস্ট্রেট দুইজকে ৬ হাজার টাকা জরিমানা করেছে।

তাদের বিরুদ্ধে অভিযোগ ছিলো, একজন গার্মেন্টসকর্মী পরিচয় দেয়, কিন্তু কোন পরিচয়পত্র দেখাতে না পারায় তাদের আর্থিক দণ্ড দেয়া হয়। অন্যজন ওষুধ কেনার নাম করে রাস্তায় হাঁটাহাটি করায় জরিমানা করা হয়।

চেকপোস্টে কথা হয় মো. জলিল হোসেনের সাথে, তিনি তার স্ত্রীসহ বোনের বাসায় বেড়াতে যাচ্ছেন। এ সময় পুলিশ তাদের রিকশা থেকে নামিয়ে দিয়েছে।

উল্লেখ্য সরকার ঘোষিত লকাডাউনে কেউ জরুরি প্রয়োজন ব্যতিত বাসা থেকে বের হতে পারবে না। এমন আদেশ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।


সাননিউজ/জেআই/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা