জাতীয়
কঠোর লকডাউন

মাস্ক না পরায় ৪ জনকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাসের সংক্রমণ উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় বৃহস্পতিবার (৯ জুন) থেকে সাত দিনের কঠোর লকডাউন (বিধিনিষেধ) জারি করেছে সরকার। নির্দেশনা প্রতিপালনের জন্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)।

বিধিনিষেধ অমান্য করে যাতে কেউ বাইরে চলাচল করতে না পারে তা নিশ্চিতে বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টা থেকে র‌্যাব-৩ এর সহায়তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু।

সরকারের আদেশ মেনে জরুরি কাজ ছাড়া নাগরিকরা অযথা রাস্তায় বের হচ্ছেন না বলে জানান তিনি। তিনি বলেন, বেলা সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত চারজনকে ১২০০ টাকা জরিমানা করা হয়েছে। জরুরি কাজে বের হলেও মাস্ক না থাকায় তাদের জরিমানা করা হয়।

শাহবাগ মোড় হয়ে মৎস্যভবনের দিকে যাওয়া প্রায় প্রতিটি গাড়িকে থামিয়ে কোথায়, কেন যাচ্ছে, তা জিজ্ঞাস করা হচ্ছে। প্রথম আধাঘণ্টায় যাদের পাওয়া গেছে, তাদের অধিকাংশ চিকিৎসা সংক্রান্ত কাজে বের হয়েছেন।

অভিযান চলাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু বলেন, সংক্রমণের হার কমাতে সরকার যে বিধিনিষেধ দিয়েছে, সেগুলো বাস্তবায়নে আমরা কাজ করছি। আজ এখন পর্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া বের হয়েছে এমন কাউকে পাওয়া যায়নি।

নাগরিকরা সরকারের নির্দেশনা মেনে ঘরে থাকায় সন্তোষ প্রকাশ করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। তিনি বলেন, বিগত সময়ে মানুষ যেভাবে তুচ্ছ কারণে বের হয়েছে, এবার তেমনটা দেখা যাচ্ছে না।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা