জাতীয়

নির্মাণাধীন ভবনে শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বনশ্রীতে নির্মাণাধীন পাঁচতলা ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু। নিহত শ্রমিকের নাম মো. মোতালেব(২২) । মৃত মোতালেব সিরাজগঞ্জ জেলার সদর উপজেলার পারপাসি গ্রামের আবু সাঈদের ছেলে।

বৃহস্পতিবার (১জুলাই) সকাল সাড়ে সাতটায় বনশ্রী ট্রপিকাল হাউস এ দুর্ঘটনা ঘটে। বর্তমানে বনশ্রীতে নির্মাণাধীন ভবনে থাকতেন।

নিহতের সহকর্মী ফিরোজ আহমেদ জানান, মোতালেব পেশায় রডমিস্ত্রির সহকারি ছিলেন, সকালে নির্মাণাধীন ৫তালা ভবনে কাজ করার সময় অসাবধানতাবশত পা পিছলে উপর থেকে ফাঁকা জায়গা দিয়ে তিন তলায় পড়ে গিয়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে সকাল সাড়ে আটটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট রামপুরা থানায় জানানো হয়েছে।

সান নিউজ/ এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা