জাতীয়

টিকা না পেয়ে প্রবাসীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাস প্রতিরোধী টিকা না পেয়ে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে বিক্ষোভ করেছেন প্রবাসীরা।

গণটিকাদান ফের শুরুর দিন বৃহস্পতিবার সকালে হাসপাতালটিতে তাদের মিছিল করতে দেখা যায়।

করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে দেশজুড়ে চলা এক সপ্তাহের শাটডাউনের মধ্যে সকাল থেকে শুরু হয় গণটিকাদান। রাজধানীর ৭ কেন্দ্রে প্রবাসীদের দেয়া হচ্ছে যুক্তরাষ্ট্রের ওষুধ নির্মাতা প্রতিষ্ঠান ফাইজারের টিকা।

প্রবাসীদের অনেকে বলেন, তারা টিকা পেতে নিবন্ধন করেছেন। কিন্তু তাদের কাছে কোনো এসএমএস আসেনি। এ কারণে টিকা নিতে পারছেন না।

বিক্ষোভের পরিপ্রেক্ষিতে প্রবাসীকল্যাণ সচিব আহমেদ মনিরুছ সালেহীন প্রবাসীদের উদ্দেশে বলেন, অ্যাপের মাধ্যমে প্রবাসীরা টিকা পেতে নিবন্ধন করতে পারবেন।

তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী ও আমাদের মন্ত্রী মহোদয়ের কমিটমেন্ট অনুযায়ী অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেওয়ার যে ব্যবস্থা নিয়েছি, সে ব্যবস্থার ছোট্ট একটা প্রতীকী উদ্বোধন হলো আজকে। এটা আমরা ৫-৭ জনকে দিয়ে করতে চেয়েছিলাম।

‘...আপনাদের আমরা বোঝাতে চাই যে, আমরা আপনাদের সঙ্গে আছি। এই মন্ত্রণালয় আপনাদের জন্য কাজ করছে এবং কাজ করার জন্য টিকার এই সংকটের মধ্যেও এই উদ্যোগ নিয়েছি।’

সচিবের কথা বলার মধ্যেই হট্টগোল শুরু হলে তিনি সবাইকে থামতে বলেন।

তিনি বলেন, ‘প্লিজ আপনারা থামেন। আমরা কেউ আপনাদের চেয়ে কম প্যানিকড (আতঙ্কগ্রস্ত) না। আপনারা সকলেই আমাদের সম্পদ। এই জিনিসটা শুধু আমরা মুখে বলি না, করিও।’

প্রবাসীদের আশ্বাস দিয়ে সচিব বলেন, ‘ঘটনা হচ্ছে যে, মাত্র চারটা সেকশনকে উদ্বোধন করা হয়েছে করোনার মধ্যে। একটা হচ্ছে পুলিশ, মেডিক্যাল ছাত্র, আর তৃতীয়টি হচ্ছেন আপনারা। এটা করা হয়েছে শুধু আমাদের উদ্যোগে। আগামী সোমবার থেকে আপনারা সবাই অ্যাপে রেজিস্ট্রেশন করতে পারবেন।

‘আপনি যে অ্যাপে রেজিস্ট্রেশন করবেন, এটা কীভাবে করবেন? এটা কীভাবে বোঝা যাবে, যখন আপনার নামটি আমি সিস্টেমের মাধ্যমে ওইখানে পাঠাব। আমি আপনার নাম এখন লিখে নিলাম, হাতে হাতে এটা পৌঁছে দিলাম, এটা হবে না।’

গণটিকাদান ফের শুরুর দিনে ফাইজারের টিকা দেয়া হচ্ছে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতাল, মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল কেন্দ্রে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা