ছবি: সংগৃহীত
জাতীয়

ইলিশ শিকারে ৮ মাসের নিষেধাজ্ঞা শুরু হচ্ছে মধ্যরাত থেকে

নিজস্ব প্রতিবেদক

ইলিশের উৎপাদন বাড়ানো এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এ মাছের টেকসই সংরক্ষণ নিশ্চিত করতে আজ শনিবার মধ্যরাত থেকে সাগর ও নদীতে জাটকা আহরণে নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে। আগামী বছরের ৩০ জুন পর্যন্ত টানা আট মাস এ নিষেধাজ্ঞা বহাল থাকবে।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে মৎস্য অধিদপ্তর এ কর্মসূচি বাস্তবায়ন করবে। নিষেধাজ্ঞার আওতায় ২৫ সেন্টিমিটারের কম দৈর্ঘ্যের ইলিশ, অর্থাৎ জাটকা ধরা, পরিবহন, বাজারজাত, ক্রয়-বিক্রয় ও মজুত সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

এর আগে গত ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’ পরিচালনা করা হয়। এ সময় ডিমওয়ালা ইলিশের ডিম থেকে জন্ম নেওয়া পোনা বর্তমানে দেশের উপকূলীয় নদ-নদী ও মোহনায় বিচরণ করছে। সাধারণত পাঁচ থেকে আট মাস বয়স পর্যন্ত এসব পোনা ওইসব জলাশয়ে অবস্থান করে।

মৎস্য অধিদপ্তরের সংশ্লিষ্টরা বলছেন, ইলিশের উৎপাদন বৃদ্ধি ও দীর্ঘমেয়াদি সংরক্ষণের জন্য এসব পোনা রক্ষা করা অত্যন্ত জরুরি। নিরাপদ পরিবেশে জাটকা বেড়ে ওঠার সুযোগ পেলে ভবিষ্যতে দেশের ইলিশের উৎপাদন আরও বাড়বে।

জাটকা আহরণে নিষেধাজ্ঞা অমান্য করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে। মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ (সংশোধিত) অধ্যাদেশ, ২০২৫ এবং মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ বিধিমালা, ১৯৮৫ অনুযায়ী, আইন লঙ্ঘনকারীদের সর্বোচ্চ দুই বছরের সশ্রম কারাদণ্ড অথবা সর্বোচ্চ পাঁচ লাখ টাকা অর্থদণ্ড কিংবা উভয় দণ্ড দেওয়া যেতে পারে।

নিষেধাজ্ঞা কার্যকর ও জাটকা সংরক্ষণ নিশ্চিত করতে দেশজুড়ে বিশেষ নজরদারি চালাবে মৎস্য অধিদপ্তর। এ কার্যক্রমে জেলা ও উপজেলা প্রশাসনের পাশাপাশি নৌবাহিনী, কোস্টগার্ড, নৌ পুলিশ, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) এবং স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সহযোগিতা করবেন। নিষেধাজ্ঞার পুরো সময়জুড়ে অভিযান ও তদারকি জোরদার রাখার পরিকল্পনা রয়েছে।

সান নিউজ/ রাব্বি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

কোস্ট গার্ডের ফ্রি মেডিকেল সেবা পেল অসহায় ১৩৩ জন

উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের মানুষের স্বাস্থ্যস...

ঝালকাঠিতে সপ্তাহব্যাপী কর্মসূচি শুরু

‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ&rsquo...

এইচএসসি ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, যেভাবে করবেন

এইচএসসি ও সমমান পরীক্ষার প্রকাশিত ফল পুনর্নিরীক্ষণের আবেদন গ্রহণ...

সাড়ে চার থেকে পাঁচ বছর বাঁচবেন তানিয়া বৃষ্টি, জানিয়েছিলেন চিকিৎসক

দীর্ঘ ১০ মাসের কঠিন সময় পেরিয়ে আবারও অভিনয়ে ফিরেছেন ছোট পর্দার জন...

মুক্তির আগেই আন্তর্জাতিক বাজারে রেকর্ড গড়ল শাহরুখের ‘কিং’

বাজারে শাহরুখ খানের অবস্থান বরাবরই আলোচনায় থাকে। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা