রাজনীতি

ঢাকা মহানগর যুবদলের কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: বিএনপির অন্যতম অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের কমিটি বিলুপ্ত করে নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২১ আগস্ট) রাতে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক বৈঠকে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা বিলুপ্ত করে নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

নবগঠিত আহবায়ক কমিটিতে ঢাকা মহানগর উত্তরের শফিকুল ইসলাম মিল্টনকে আহবায়ক ও মোস্তফা জগলুল পাশাকে সদস্য সচিব করা হয়েছে। আর দক্ষিণের গোলাম মাওলা শাহিনকে আহবায়ক ও খন্দকার এনামুল হক এনামকে সদস্য সচিব করা হয়েছে।

নবগঠিত কমিটির নেতাদেরকে আগামী সাত দিনের মধ্যে কমিটির বাকি পদ পূরণ করে কেন্দ্রীয় নির্বাহী কমিটির অনুমোদন নেওয়ার জন্য যুবদল সভাপতি সাইফুল আলম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দীন টুকু নির্দেশ দিয়েছেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

প্রসঙ্গত, ২০১৭ সালের ১৭ জানুয়ারি যুবদল ঢাকা মহানগর উত্তরে এস এম জাহাঙ্গীর হোসেন ও শফিকুল ইসলাম মিল্টনের নেতৃত্বে পাঁচ সদস্য এবং ঢাকা মহানগর দক্ষিণে রফিকুল আলম মজনু ও গোলাম মাওলা শাহীনের নেতৃত্বে সাত সদস্যের আংশিক কমিটি ঘোষণা করে বিএনপি। এক মাসের মধ্যে এই পাঁচ ও সাত সদস্যের আংশিক কমিটিকে পূর্ণাঙ্গ করার নির্দেশনাও দেওয়া হয় ওই সময়ে; কিন্তু মেয়াদ শেষেও তারা কমিটিকে পূর্ণাঙ্গ করতে পারেননি। এর মধ্যে দক্ষিণের সভাপতি রফিকুল আলম মজনুকে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব করা হয়েছে আর উত্তরের সভাপতি এস এম জাহাঙ্গীর হোসেন যুবদলের কেন্দ্রীয় সহসভাপতি হিসেবে থাকায় তাকে এ পদ থেকে সরে দাঁড়াতে হয়েছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা