রাজনীতি

ইউএনওকে তাড়াতে একাট্টা ৬ মেয়র 

নিজস্ব প্রতিবেদক: বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনিবুর রহমানকে প্রত্যাহারে একাট্টা হয়ে দাবি জানিয়েছেন বিভাগের ছয় পৌরসভার মেয়র। একই দাবি জানিয়েছেন উপজেলা চেয়ারম্যানরা। এ ছাড়া ইউএনওর বাসভবনের তিন ঘণ্টার সিসিটিভি ফুটেজ জনসম্মুখে প্রকাশের দাবি জানান তারা।

শনিবার (২১ আগস্ট) বিকালে বরিশাল ক্লাব মিলনায়তনে পৃথক সংবাদ সম্মেলন করে এসব দাবি জানান বাংলাদেশ উপজেলা পরিষদ অ্যাসোসিয়েশন বিভাগীয় কমিটির নেতারা। একই সঙ্গে ইউএনওর অপসারণসহ পুরো ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন তারা।

বিকাল ৪টায় পৌর মেয়রদের সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে গৌরনদী পৌরসভার মেয়র হারিছুর রহমান হারিছ বলেন, ইউএনওর বাসভবনের সিসিটিভি ক্যামেরায় ধারণকৃত ওই রাতের খণ্ডিত ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছেড়ে দিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। কিন্তু রাত ৯টা থেকে ১২টা পর্যন্ত তিন ঘণ্টার ভিডিও ফুটেজ পর্যালোচনা করলে দেখা যাবে, আওয়ামী লীগের নেতাকর্মীরা ওই রাতে ইউএনওর বাসায় হামলা চালাননি। বরং মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদককে বাসায় আটকে রাখেন ইউএনও। তারা ইউএনওর এমন আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং একই সঙ্গে ইউএনওর অপসারণসহ পুরো ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করেন। এ সময় বিভাগের ছয় পৌরসভার মেয়ররা উপস্থিত ছিলেন।

বিকাল ৫টায় একই স্থানে উপজেলা পরিষদ অ্যাসোসিয়েশন বিভাগীয় কমিটির সংবাদ সম্মেলনে নেতারা বলেন, সিটি করপোরেশন রাতের বেলা বর্জ্য অপসারণ করে। ইউএনও মুনিবুর রহমান গায়ে পড়ে সিটি করপোরেশনের কর্মীদের সঙ্গে ঝামেলা সৃষ্টি করেছেন। এ জন্য অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে শান্ত বরিশালকে অশান্ত করার চেষ্টা করছেন ইউএনও। এ জন্য ইউএনওর অপসারণ, ঘটনার বিচার বিভাগীয় তদন্ত এবং মামলা দুটি প্রত্যাহারের দাবি জানান তারা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান আব্দুর রইচ সেরনিয়াবাত, গৌরনদীর চেয়ারম্যান সৈয়দা মনিরুন্নাহার মেরী, উজিরপুরের চেয়ারম্যান আব্দুল মজিদ শিকদার বাচ্চু প্রমুখ।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা