রাজনীতি

‘তারেক রহমানের নির্দেশে গ্রেনেড হামলা’

নিজস্ব প্রতিনিধি, নাটোর: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যার জন্য জঙ্গিদের সাহায্যে তারেক রহমানের নির্দেশে ২১ আগস্ট বর্বরোচিত হামলা চালানো হয়। বিগত দিনে সারাদেশে আমরা যারা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক ও জননেত্রী শেখ হাসিনার অনুসারী হিসেবে কাজ করেছি তাদের ওপর সীমাহীন নির্যাতন চালিয়েছে বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা।’

শনিবার (২১ আগস্ট) বিকেলে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে সিংড়া উপজেলা পরিষদ হল রুমে উপজেলা ও পৌর যুবলীগ আয়োজিত শোকসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।

পলক বলেন, ‘বঙ্গবন্ধুর সুযোগ্য দৌহিত্র সজিব ওয়াজেদ জয়ের নেতৃত্বে বঙ্গবন্ধুর সোনার বাংলার ডিজিটাল রূপ বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আওয়ামী লীগের ভেতরে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করতে হবে। কারণ মুক্তিযুদ্ধের চেতনার বিরোধিতাকারীরা এখনো সক্রিয়। বঙ্গবন্ধুকন্যা এসব দোসরদের হাতে নিরাপদ নয়। মুক্তিযুদ্ধের পরাজিত দোসররা এখনো ষড়যন্ত্রে লিপ্ত। এজন্য আমাদের সবাইকে সচেতন থাকতে হবে।’

উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুল হাসান কামরানের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন- প্রবীণ আওয়ামী লীগ নেতা বিশ্বনাথ দাস কাশিনাথ, মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল ওদুদ দুদু, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শামিমা হক রোজি, উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা রুহুল আমিন প্রমুখ।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা