রাজনীতি

আগস্ট মাসে আমরা বিশৃঙ্খলা চাই না 

নিজস্ব প্রতিনিধি, বরিশাল: বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বলেছেন আগস্ট মাসে আমরা বিশৃঙ্খলা চাই না বলে করেছেন । এসময় তিনি বলেন গ্রেফতার করতে হবে না, বললে নিজেই থানায় যাবো।

শনিবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় সংবাদ সম্মেলনে তিনি বলেন, গ্রেফতার করলে আমার বাসা ঘেরাও করা লাগবে না। আমি তো পালিয়ে যাব না। আমাকে বললে থানায় চলে যাব।

বরিশালে ইউএনও বাড়িতে হামলা–ভাঙচুর ও মেয়রের বিরুদ্ধে মামলা নিয়ে চলমান উত্তপ্ত পরিস্থিতির মধ্যে এ সংবাদ সম্মেলন করলেন মেয়র। নগরীর কালিবাড়ি রোডস্থ সেরনিয়াবাত ভবনে সংবাদ সম্মেলন করেন তিনি।

বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সরকারি বাসভবনে নেতা কর্মীদের হামলা ভাঙচুর ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় মেয়রকে আসামি করে দুটি পৃথক মামলা হয়েছে। ইউএনও ও পুলিশ বাদী হয়ে এ মামলা করেছেন।

আজ দুপুরে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন সিটি করপোরেশনের কর্মকর্তা–কর্মচারী এবং পরিচ্ছন্নতা কর্মীরা।

এ প্রসঙ্গে মেয়র বলেন, পরিচ্ছন্নতা কর্মীদের অনুভূতি আমি বুঝি। সাধারণ জনগণের কোনো দোষ নাই। তাঁরা যেন দুর্ভোগের শিকার না হয়। ধন্যবাদ জানাই তাঁদের, তাঁদের (পরিচ্ছন্নতা কর্মী) মন জয় করতে পেরেছি। ময়লা পরিষ্কার না করলে আমার জনগণ দুর্ভোগে পড়বেন।

মামলার প্রসঙ্গে মেয়র বলেন, আগস্ট মাসে আমরা বিশৃঙ্খলা চাই না। আমরা কার বিরুদ্ধে (আন্দোলন) করব? সেটাই তো আমার দল, নেত্রীর বিরুদ্ধে হবে। আমি এখান থেকে চলে যাব, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি বিচার বিভাগীয় তদন্ত চাই। বুধবার রাতের পুরো ভিডিওটা দেখতে চাই। আমার নেতা কর্মীরা আহত। এটির সুষ্ঠু তদন্ত হওয়া উচিত। অন্যায় আমার হলে অবশ্যই জননেত্রী বিচার করবেন।

সরকারি দলে থেকেও মামলার আসামি হওয়া প্রসঙ্গে মেয়র বলে, আমার অনুভূতি এটা হওয়া উচিত ছিল না। তিন বছর আমার (বরাদ্দের) টাকা আসে না। এই ধরনের কর্মকাণ্ড, প্রতিহিংসা করেছি কি–না তা আপনারা জানেন। ব্যানার ফেস্টুনের বিষয়ে তিনি বলেন, আমার দলের ব্যানার, ইউএনও বাধা দেবার কে?

সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা