রাজনীতি

বিএনপির চরিত্র ইতিহাস বিকৃতি-মিথ্যাচার করা

নিজস্ব প্রতিবেদক: দেশের ইতিহাস বিকৃত করে নিজেদের মতো মনগড়া উপস্থাপন ও মিথ্যাচার করা বিএনপির পুরোনো চরিত্র বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ। পাশাপাশি নীতিহীন, সুবিধাভোগী আর বহুরূপীরাই এখন বিএনপি চালাচ্ছে বলে উল্লেখ করেন তিনি।

শনিবার (২১ আগস্ট) বাংলাদেশ আওয়ামী লীগের ডাটাবেইস দলের এক ভার্চুয়াল সভায় যুক্ত হয়ে এসব কথা বলেন সেলিম মাহমুদ।

তিনি বলেন, বিএনপি নেতা মেজর হাফিজ আওয়ামী লীগের বিরুদ্ধে যে মন্তব্য করেছেন সেটি একদিকে যেমন হাস্যকর, অন্যদিকে ঔদ্ধত্যপূর্ণ। মেজর হাফিজের কথাকে পাগলের প্রলাপ বলে জানান সেলিম মাহমুদ।

তিনি বলেন, গত সাত দশকের বেশি সময় আওয়ামী লীগ এ দেশের কোটি কোটি মানুষের ভালোবাসায় বেঁচে আছে। আওয়ামী লীগের শিকড় সারা দেশে বিস্তৃত ও মজবুত।
আওয়ামী লীগ এ দেশের প্রতিটি ধূলিকণায়, প্রতিটি ঘাসের সঙ্গে মিশে আছে। জাতির পিতা বঙ্গবন্ধু এই দেশ প্রতিষ্ঠা করেছেন, তার নেতৃত্বেই আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে বাঙালির মুক্তি ও স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়েছে।

সেলিম মাহমুদ বলেন, মুক্তিযুদ্ধ নিয়ে মেজর হাফিজের মন্তব্যে তাদের ইতিহাস বিকৃতি ও মিথ্যাচারের রাজনীতির পুরোনো মানসিকতাই ফুটে উঠেছে। এটা তাদের পুরোনো রোগ। তারা ইতিহাস বিকৃতির কারিগর। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জিয়ার সরাসরি যুক্ত থাকার বিষয়টি দালিলিকভাবে প্রমাণিত হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘মেজর হাফিজরা বলছেন, এটি আওয়ামী লীগের মিথ্যা প্রচারণা।

জিয়াউর রহমান একজন সৈনিক ছিলেন, যিনি সংবিধান সমুন্নত রাখার চেষ্টা করেছিলেন। জিয়ার মতো একজন সাদা মনের মানুষকে আজকে তারা খুনি হিসেবে দেশবাসীর সামনে উপস্থাপন করতে চায়। মেজর হাফিজের এমন মন্তব্যে সেলিম বলেন, জিয়া শুধু সপরিবারে জাতির পিতাকে হত্যার মূল নির্দেশদাতাই ছিলেন না, ১৯৭৫ থেকে ১৯৮১ পর্যন্ত অসংখ্য সেনা কর্মকর্তা ও সৈনিককে জিয়া হত্যা করেছেন।

জিয়াকে যে কয়েকজন অফিসার সেদিন বন্দি করেছিলেন, মেজর হাফিজ তাদের অন্যতম বলে জানান তিনি। সেই ক্যু ব্যর্থ হওয়ায় জিয়ার নির্দেশে হাফিজরা গ্রেপ্তার হয়েছিলেন। জিয়ার নির্দেশে কোর্ট মার্শালে মেজর হাফিজদের মৃত্যুদণ্ড দেয়ার আয়োজন যখন চলছিল, তখন জেনারেল মঞ্জুরের মধ্যস্থতায় হাফিজসহ কয়েকজন সেনাবাহিনী থেকে বিদায়ের শর্তে প্রাণে রক্ষা পান।

মেজর হাফিজ বহুমুখী চরিত্র ও সুবিধাভোগী বলে উল্লেখ করেন সেলিম মাহমুদ। বিভিন্ন সময় মেজর হাফিজ এরশাদ সরকার, বিএনপিসহ কয়েকটি দলে সুবিধা পাওয়ার জন্য যোগ দিয়েছেন বলেও জানান আওয়ামী লীগের ওই নেতা।

সব ঘুরে ওয়ান-ইলেভেনের পর আবার বিএনপির রাজনীতিতে সক্রিয় হওয়া মেজর হাফিজরা নীতিহীন ও সুবিধাবাদী রাজনীতির প্রতিভূ বলেও বক্তব্যে বলেন তিনি।

আওয়ামী লীগের ডাটাবেইস দলের ভার্চুয়াল সভায় আরও যুক্ত ছিলেন দলের সদস্য সাবেক ছাত্রনেতা সাজ্জাদ সাকিব বাদশা, নাসিম রূপক, আশরাফ সিদ্দিকী বিটু, নুরুল আলম পাঠান মিলন, জাফরুল জুয়েল, আমজাদ হোসাইন বাচ্চু, রায়হান কবির, আদিত্য নন্দী, আহমেদ কৌশিকসহ অনেকেই।

সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা