রাজনীতি

ভাতিজার আসনে নির্বাচন করবে জিএম কাদের

নিজস্ব প্রতিবেদক: দ্বাদশ সংসদ নির্বাচনে রংপুর-৩ আসন থেকে প্রার্থী হবেন বলে ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। বর্তমানে এ আসনে সংসদ সদস্য হিসেবে আছেন জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের পুত্র রাহগীর আল মাহি এরশাদ ওরফে সাদ এরশাদ। জিএম কাদের বর্তমানে লালমনিরহাট-৩ আসনের সংসদ সদস্য।

চেয়ারম্যানের এ ঘোষণার মধ্য দিয়ে আগামী সংসদ নির্বাচনে রাহগীর আল মাহি এরশাদ রংপুর-৩ আসনে দলীয় মনোনয়ন পাচ্ছেন না।

আরেক ঘোষণায় জাপা চেয়ারম্যান রংপুর সিটি করপোরেশনে আবারও মেয়র প্রার্থী হিসেবে বর্তমান মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফার নাম উল্লেখ করেন। তিনি দলের নেতাকর্মীদের এখন থেকে নির্বাচনি কর্মকাণ্ড শুরু করতে আহ্বান জানান।

শনিবার (২১ আগস্ট) বিকালে রংপুর নগরীর সেন্ট্রাল রোডের জেলা জাতীয় পার্টি কার্যালয়ে আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ ঘোষণা দেন।

জিএম কাদের বলেন, আমি আগাম এ ঘোষণা দিলাম, যদি কেউ আমার নির্দেশ অমান্য করে মেয়র পদে প্রার্থী হয় তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এরপর তিনি এবং আগামী সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী মোস্তফা দুইজনে হাত তুলে ধরলে সমবেত নেতাকর্মীরা করতালির মাধ্যমে তাদের সমর্থন জানান।

জাপা চেয়ারম্যান বলেন, দেশে আইনের শাসন নেই, আইন অনুযায়ী দেশ চলছে না। দেশে এখন মাত্র তিনটি রাজনৈতিক দল আছে- আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি। বাকি দলগুলো বানের পানির মতো ভেসে গেছে। জাতীয় পার্টিতে যে গণজোয়ার তৈরি হয়েছে, দলে দলে বিভিন্ন দল থেকে নেতাকর্মীরা জাতীয় পার্টিতে যোগদানই এর প্রমাণ। এছাড়াও রাজনীতি করেন না এমন অনেকে লাইন ধরেছেন দলে যোগ দিতে।

এর আগে দলীয় কার্যালয়ে এসে পৌঁছালে বিপুল সংখ্যক নেতাকর্মী জিএম কাদেরকে ফুল দিয়ে স্বাগত জানান। এ সময় আরও বক্তব্য রাখেন- মহানগর জাপা সভাপতি রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, সাধারণ সম্পাদক এস এম ইয়াসির, জেলা সম্পাদক আব্দুর রাজ্জাকসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা