সংগৃহীত
আন্তর্জাতিক

জামিন পেলেন নওয়াজ

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী যুক্তরাজ্যে অবস্থান করা নওয়াজ শরিফকে জামিন দিয়েছেন দেশটির হাইকোর্ট। প্রায় ৪ বছর যুক্তরাজ্যে স্বনির্বাসনে থাকার পর আগামীকাল শনিবার (২১ অক্টোবর) পাকিস্তানের লাহোরে ফেরার কথা রয়েছে তার।

আরও পড়ুন: চীনের পরমাণু অস্ত্রভাণ্ডার বেড়েছে

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) তার আইনজীবী আমজাদ পারভেজ নওয়াজ শরিফকে এই জামিন দেওয়া হয় বলে জানিয়েছেন । আগামী বছরের অক্টোবর পর্যন্ত তার এ জামিনের মেয়াদ রয়েছে।

আইনজীবী পারভেজ জানান, আগামীকাল (শনিবার) নওয়াজ শরিফ তার শহর লাহোরে ফিরবেন। হাইকোর্ট থেকে জামিনাদেশ পাওয়ার থাকায় এ সময়ের মধ্যে তাকে গ্রেফতার করা যাবে না। তার অন্যতম রাজনৈতিক প্রতিপক্ষ পিটিআইপ্রধান ইমরান খান এখনও জেলে রয়েছেন। খবর এনডিটিভি।

আরও পড়ুন: ফিলিস্তিনে ১৫২৫ শিশু নিহত

আগামী বছরের জানুয়ারিতে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দেশটিতে পরবর্তী জাতীয় নির্বাচন হবার কথা। ধারণা করা হচ্ছে, নির্বাচন উপলক্ষে নিজ দল পাকিস্তান মুসলিম লিগ, নওয়াজকে (পিএমএল-এন) নেতৃত্ব দিতে দেশে ফিরছেন ৩ বারের সাবেক এই প্রধানমন্ত্রী। বর্তমান তত্ত্বাবধায়কের আগে তার ছোট ভাই শেহবাজ শরীফ দেশটির প্রধানমন্ত্রী ছিলেন।

আগামী জানুয়ারিতে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে পাকিস্তানের পরবর্তী জাতীয় নির্বাচন হওয়ার কথা।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা