সংগৃহীত
আন্তর্জাতিক

ফিলিস্তিনে ১৫২৫ শিশু নিহত 

আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইলের প্রতিশোধমূলক হামলায় গত ১৩ দিনে ৩ হাজার ৭৮৫ ফিলিস্তিনি নিহত হয়েছে। যাদের অধিকাংশ ভাগই শিশু ও নারী।

আরও পড়ুন: হামাস ও রাশিয়াকে জিততে দেব না

বৃহস্পতিবার (২০ অক্টোবর) ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এসব তথ্য নিশ্চিত করেছে। নিহতদের মধ্যে ১ হাজার ৫২৫ শিশু ও ১ হাজার নারী। খবর আলজাজিরা।

অন্যদিকে ইসরাইলের পক্ষ থেকে জানানো হয়েছে হামাসের হামলায় ১ হাজার ৪০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।

এছাড়াও ইসরাইল দাবি করছে ইসরাইলের দক্ষিণাঞ্চল থেকে ২০০ জনের বেশি ইসরাইলিসহ বিভিন্ন দেশের নাগরিককে অপহরণ করে হামাসযোদ্ধারা গাজায় জিম্মি করে রেখেছেন।

আরও পড়ুন: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘তেজ’

এদিকে ফিলিস্তিনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, বৃহস্পতিবার গাজায় জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরাইলি বিমান হামলায় অন্তত ১৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

এ ছাড়া ইসরাইল মধ্য গাজার একটি আবাসিক ভবন ও একটি গির্জা প্রাঙ্গণে হামলা চালিয়েছে। এতে অন্তত আরও ১২ জন নিহত হয়েছেন ও ৪০ জনের বেশি আহত হয়েছেন।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা