আন্তর্জাতিক

হামাসের নিরাপত্তা প্রধান নিহত

আন্তর্জাতিক ডেস্ক : হামাসের জাতীয় নিরাপত্তা বাহিনীর প্রধান জিহাদ মহেসিন ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন।

আরও পড়ুন : পার্লামেন্ট ভবনের সামনে ইহুদিদের বিক্ষোভ

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) হামাস সংশ্লিষ্ট একটি সংবাদমাধ্যম থেকে তার মৃত্যুর তথ্যটি জানানো হয়। সংবাদমাধ্যমটি জানায়, গাজা সিটির শেখ রেদওয়ানে জিহাদ মহেসিনকে লক্ষ্য করে হামলা চালানো হয়।

তবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জিহাদ মহেসিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেনি। খবর আল জাজিরার।

আরও পড়ুন : ইসরায়েলে এমপি বরখাস্ত

এছাড়া হামাসের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্ত গ্রহণকারী কমিটি পলিটব্যুরোর একমাত্র নারী সদস্যও ইসরায়েলি বিমান হামলায় প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি সংবাদমাধ্যম।

ফিলিস্তিনের সংবাদমাধ্যম আরও বলেছে, হামাসের সহ-প্রতিষ্ঠাতা ও নেতা আব্দেল আজিজ আল-রানতিসির স্ত্রী ৬৮ বছর বয়সী জামিলা আল-শান্তিকে বিমান হামলা চালিয়ে হত্যা করেছে ইসরায়েল। হামাসের সহ-প্রতিষ্ঠাতা আব্দেল আজিজও ২০০৪ সালে এক বিমান হামলায় নিহত হয়েছিলেন।

আরও পড়ুন : গাজার হাসপাতালে হামলার তদন্ত দাবি

গত ৭ অক্টোবর ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতিতে হামলা চালায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। ওই হামলার প্রতিশোধ নিতে সেদিন থেকেই গাজায় অব্যাহতভাবে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বিমানবাহিনী। তাদের এসব নির্বিচার হামলায় এখন পর্যন্ত সাড়ে তিন হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। যার বেশিরভাগই বেসামরিক নারী ও শিশু।

ইসরায়েলি বাহিনীর এসব আগ্রাসনের মধ্যে গত মঙ্গলবার গাজার একটি হাসপাতালে ভয়াবহ হামলার ঘটনা ঘটে। ওই এক হামলাতেই একসঙ্গে প্রায় ৫০০ ফিলিস্তিনির মৃত্যু হয়।

হামলার পরপর হামাস দাবি করে, ইসরায়েলি বিমান বাহিনী এ নৃশংস ঘটনা ঘটিয়েছে। তবে ইসরায়েলের পক্ষ থেকে দাবি করা হয়, ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী ইসলামিক জিহাদের ছোড়া রকেট লক্ষভ্রষ্ট হয়ে সেখানে পড়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা