সংগৃহীত
আন্তর্জাতিক

শুক্রবারের মধ্যে গাজায় ত্রাণ সরবরাহ

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের হামলায় বিধ্বস্ত গাজা উপত্যকায় ত্রাণ সামগ্রী পৌঁছানোর জন্য সীমান্ত খুলে দিতে রাজি হয়েছে মিসর। এছাড়া শুক্রবারের মধ্যেই ত্রাণ সামগ্রী গাজায় প্রবেশ করা শুরু করবে।

আরও পড়ুন : গাজায় নিহত সাড়ে ৩ হাজার ছুঁই ছুঁই

বুধবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েল থেকে যুক্তরাষ্ট্রে ফেরার পথে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

হামাসের সাথে চলমান যুদ্ধে ইসরায়েলের প্রতি সংহতি জানাতে বুধবার ইসরায়েলের রাজধানী জেরুজালেমে গিয়েছিলেন বাইডেন। সেই সফর শেষে মার্কিন বিমান বাহিনীর বিশেষ উড়োজাহাজ এয়ারফোর্স ওয়ানে চেপে দেশে ফিরে যান তিনি।

মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ‘মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির সঙ্গে টেলিফোনে আমার কথা হয়েছে। গাজার বেসামরিক লোকজনের জন্য ত্রাণ সরবরাহের জন্য রাফাহ ক্রসিং খুলে দিতে রাজি হয়েছেন। (ইসরায়েলের) প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুও এ ব্যাপারে পূর্ণ সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন।”

আরও পড়ুন : ইসরায়েলে রকেট ছুড়ল হিজবুল্লাহ

বাইডেন বলেন, ‘আশা করছি শুক্রবারের মধ্যেই এই ক্রসিং দিয়ে ত্রাণ সামগ্রীবাহী ট্রাকগুলো গাজায় প্রবেশ করা শুরু করবে। প্রথম দিন ২০টি ট্রাককে প্রবেশ করতে দেওয়া হবে।’

‘তবে এই ক্রসিং খোলা হবে কেবল ত্রাণ সামগ্রী সরবরাহের জন্য। শরণার্থীরা এই ক্রসিং ব্যবহার করতে পারবেন না।’

প্রসঙ্গত, গত ৭ অক্টোবর ইসরায়েলে অতর্কিতে হামলা চালায় গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী। সেই হামলার জবাবে গাজা ভূখণ্ডে বোমা বর্ষণ শুরু করে ইসরায়েলের বিমান বাহিনী। সেই হামলা এখন অব্যাহত রয়েছে।

আরও পড়ুন :

একই সঙ্গে বন্ধ করে দেওয়া হয় রাফাহ ক্রসিংও। ফলে গাজা ভূখণ্ডে ত্রাণ ও সহায়তা সামগ্রির সরবরাহ আসাও বন্ধ হয়ে যায়।

গত ১১ দিন ধরে ত্রাণ সরবরাহ না পৌঁছানোয় মানবিক বিপর্যয়ের দ্বারপ্রান্তে পৌঁছেছে গাজার সাধারণ ফিলিস্তিনিরা। এদিকে জানা গেছে, রাফাহ ক্রসিং বন্ধ থাকায় মিসর সীমান্তে অপেক্ষায় রয়েছে ত্রাণবাহী অন্তত ২০০ ট্রাক। সূত্র : টাইমস অব ইসরায়েল, সিএনএন

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা