সংগৃহীত
আন্তর্জাতিক

গাজার হাসপাতালে হামলার তদন্ত দাবি 

আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার একটি হাসপাতালে ভয়াবহ হামলার ঘটনায় তদন্তের দাবি করেছে। একইসাথে সংস্থাটি গাজায় কি পদক্ষেপ নেওয়া হচ্ছে সেদিকেও নজর রাখার কথা বলেছে।

আরও পড়ুন: শুক্রবারের মধ্যে গাজায় ত্রাণ সরবরাহ

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বার্তাসংস্থা আনাদোলু এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

মঙ্গলবার (১৭ অক্টোবর) গাজার ঐ হাসপাতালে ভয়াবহ হামলার ঘটনা ঘটে, যেখানে প্রায় ৫০০ জন নিহত হয়। প্রতিবেদনে বলা হয়, গাজা উপত্যকায় একটি হাসপাতালে হামলার ঘটনায় বুধবার তদন্তের দাবি জানিয়েছে জাতিসংঘ।

ভয়াবহ ঐ হামলায় শত শত ফিলিস্তিনি বেসামরিক নাগরিকের নিহত হওয়ার বিবরণ স্পষ্ট করার জন্য জাতিসংঘ তদন্তে জড়িত হবে কিনা জানতে চাওয়া হলে জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক জানান, সংঘাতের এখনও ‘শুরুর দিনগুলো’ চলছে ও ‘তদন্তের মাধ্যমে কী করা হয় তা জাতিসংঘকে দেখতে হবে’।

আরও পড়ুন: ইসরায়েলে রকেট ছুড়ল হিজবুল্লাহ

তিনি আরও জানান, ‘তবে এই বিষয়ে কিছু তদন্ত হওয়াটা অপরিহার্য।’

ইউনাইটেড নেশনস রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সি ফর প্যালেস্টাইন রিফিউজিস ইন দ্য নেয়ার ইস্ট বা ইউএনডব্লিউআরএ গাজায় ২০১৪ সালের মতো তদন্ত করতে চায় কিনা জানতে চাইলে তিনি জানান: ‘আমি এই বিষয়টি নিয়ে এগিয়ে যেতে চাই না। ভবিষ্যতে কী হবে সে বিষয়ে আমি কোনও অনুমান করতে যাচ্ছি না।’

মুখপাত্র স্টিফেন ডুজারিক জানায়, ‘এখন যেটা স্পষ্ট সেটা হচ্ছে- হাসপাতালে হামলার ঘটনায় কিছু তদন্ত হওয়া দরকার ও আমরা দেখব সেখানে কি ব্যবস্থা আছে ও কি পদক্ষেপ নেওয়া হবে।’

আরও পড়ুন: ইসরায়েলে রকেট ছুড়ল হিজবুল্লাহ

সবশেষে তিনি জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস গাজায় ‘ব্যাপক মানবিক দুর্ভোগ’ কমাতে ‘অবিলম্বে মানবিক যুদ্ধবিরতির’ আহ্বান জানিয়েছেন।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা