সংগৃহীত
আন্তর্জাতিক

ইসরায়েলে এমপি বরখাস্ত

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলের সংঘাত চলছে টানা প্রায় ২ সপ্তাহ ধরে। ইসরায়েল এ পুরোটা সময় ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে। গাজায় বেসামরিক প্রাণহানির ঘটনাও ঘটছে, বেশিরভাগই নারী ও শিশু।

আরও পড়ুন: গাজার হাসপাতালে হামলার তদন্ত দাবি

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণা করে এবং যুদ্ধকালীন মন্ত্রিসভা গঠন করে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। তবে হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরোধী অবস্থান নিয়েছেন ইসরায়েলের এক এমপি। আর এরই জেরে বরখাস্ত করা হয়েছে তাকে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ৭ অক্টোবর ফিলিস্তিনের সশস্ত্র স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের নজিরবিহীন হামলার পর যুদ্ধবিরোধী অবস্থান নেওয়ায় ইসরায়েলের এক এমপিকে বরখাস্ত করা হয়। বরখাস্তকৃত ঐ এমপির নাম ওফার ক্যাসিফ।

আরও পড়ুন: গাজায় নিহত সাড়ে ৩ হাজার ছুঁই ছুঁই

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মূলত ক্যাসিফ একটি সাক্ষাৎকারে গাজায় বিশেষ একটি পরিকল্পনা বাস্তবায়নের জন্য সরকারকে অভিযুক্ত করেন। এই পরিকল্পনাকে তিনি ইউরোপে ইহুদিদের বিরুদ্ধে নাৎসিদের ‘চূড়ান্ত নিধনযজ্ঞের’ সাথে তুলনা করেন।

ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট অনুসারে, ক্যাসিফকে রাজনৈতিক দল হাদাশের প্রতিনিধিত্বকারী ৪৫ দিনের জন্য বরখাস্ত করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে ক্যাসিফ নেসেটের সিদ্ধান্তকে ‘রাজনৈতিক মত প্রকাশের স্বাধীনতার কফিনে আরেকটি পেরেক’ ঠুকে দেওয়া বলে অভিহিত জানিয়েছেন।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা