সংগৃহিত ছবি
আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলি হামলায় হামাসের শীর্ষ কর্মকর্তা নিহত

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় সালাহ আল-বারদাউইল নামে হামাসের এক শীর্ষ কর্মকর্তা নিহত হয়েছেন। এতে আরও তার স্ত্রীও নিহত হয়েছেন।

রোববার (২৩ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।

আরও পড়ুন: গাজা ও লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৩৪ এবং ৭

প্রতিবেদনে বলা হয়েছে, গাজার খান ইউনিসে নিজেদের তাঁবুতে ইসরায়েলি হামলায় হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য সালাহ আল-বারদাউইল তার স্ত্রীসহ নিহত হয়েছেন।

দেশটির খান ইউনিস শহরের পশ্চিমে সংঘটিত ২টি হামলার মধ্যে একটিতে তারা নিহত হয়েছেন।

এদিকে, যুদ্ধ বিরতি লঙ্ঘন করে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এ সময় আইডিএফ-এর হামলায় নিহত হয়েছেন আরও ৩৪ ফিলিস্তিনি। তাদের মধ্যে ৯ ফিলিস্তিনি গাজা সিটির তুফাহ এলাকার বাসিন্দা ছিলেন। এছাড়াও ২জন জেইতুন এলাকায়, ২ জন নেটজারিম করিডোরের কাছে আল-মোগরাকা এলাকায়, ৬ জন বেইত লাহিয়ায়, একজন দেইর এল-বালাহ’তে এবং ২ জন খান ইউনিসের বাসিন্দা ছিলেন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা