সংগৃহীত
আন্তর্জাতিক

হামাস ও রাশিয়াকে জিততে দেব না

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, চলমান যুদ্ধে আমি হামাস ও পুতিনকে জিততে দেব না।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) রাতে হোয়াইট হাউস থেকে টেলিভিশনে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ কথা বলেন তিনি।

আরও পড়ুন: হামাসের নিরাপত্তা প্রধান নিহত

এ সময় তিনি ইসরায়েল ও ইউক্রেনকে সমর্থন করার গুরুত্ব আমেরিকান জনগণের সামনে তুলে ধরার চেষ্টা করেন। তিনি জোড়ালোভাবে জানান, হামাস ও রাশিয়া কাউকেও তিনি জিততে দেব না।

ইসরায়েলে হামাসের হামলায় মার্কিন প্রতিক্রিয়া সম্পর্কে টেলিভিশনে জাতির উদ্দেশে বাইডেন জানায়, আমরা ইসরায়েলের আকাশ পাহারা দেওয়ার জন্য আয়রন ডোম নিরাপত্তা নিশ্চিত করতে যাচ্ছি। ইসরায়েলের জনগণকে রক্ষা করার জন্য তাদের সবসময় যা প্রয়োজন আমাদের তা নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন,আমি কংগ্রেসে যে নিরাপত্তা প্যাকেজ পাঠাচ্ছি ইসরায়েলের জন্য তা তাদের নিরাপত্তার জন্য একটি অভূতপূর্ব প্রতিশ্রুতি যা ইসরায়েলের সামরিক শক্তিকে আরও শক্তিশালী করবে।

আরও পড়ুন: ইসরায়েলে এমপি বরখাস্ত

বাইডেন জানান, আমরা যদি পুতিনের ইউক্রেনে ক্ষমতা ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ক্ষুধা বন্ধ না করি, তিনি নিজেকে শুধু ইউক্রেনেই সীমাবদ্ধ রাখবেন না। আমেরিকার জাতীয় নিরাপত্তার জন্য ইসরায়েল ও ইউক্রেনের সফল হওয়ার বিষয়টি নিশ্চিত করা গুরুত্বপূর্ণ।

মার্কিন এ প্রেসিডেন্ট বলেন, সন্ত্রাসী ও স্বৈরশাসকদের মূল্য দিতে হবে। আগের চেয়ে আমরা শক্তিশালী। আমেরিকা বিশ্বের কাছে একটি আলোকবর্তিকা, এখনও।

সবশেষে তিনি জানান, একটি মহান জাতি হিসেবে আমাদের দায়িত্বের পথে আমরা ক্ষুদ্র পক্ষপাতিত্ব, ক্ষুব্ধ রাজনীতিকে বাধাগ্রস্ত হতে দিতে পারি না।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা