ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘তেজ’

আন্তর্জাতিক ডেস্ক: আরব সাগরে সৃষ্ট শক্তিশালী ঘূর্ণিঝড় ‘তেজ’ আগামী ২২-২৩ অক্টোবরের মধ্যে ভারতের মহারাষ্ট্রে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: আজ ঢাকার বায়ু অস্বাস্থ্যকর

দেশটির আবহাওয়া অধিদফতর বলছে, আরব সাগরে সাধারণত অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে ঘূর্ণিঝড় তৈরির অনুকূল পরিবেশ থাকে। এ সময়ের মধ্যে সমুদ্রের উপরিভাগের তাপমাত্রা উষ্ণ থেকে উষ্ণতর হওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদরা অবশ্য এ ঘূর্ণিঝড় আছড়ে পড়া নিয়ে এখনো নিশ্চিতভাবে কিছু বলতে পারছেন না।

আরও পড়ুন: আবারও বাড়তে পারে বৃষ্টি

তারা জানিয়েছে, আরব সাগর ও তৎসংলগ্ন লাক্ষাদ্বীপে একটি গভীর নিম্নচাপ তৈরি হতে পারে। শনিবার (২১ অক্টোবর) নাগাদ ঘূর্ণাঝড়টি শক্তিশালী আকার ধারণ করে ৪৮ ঘণ্টার মধ্যে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। এরপর থেকেই নিম্নচাপের প্রভাবে ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এখন পর্যন্ত ঘূর্ণাঝড়টির পূর্বাভাস মিলেছে, মুম্বাই ও পুণেতে এটি সর্বাধিক প্রভাব ফেলতে পারে। এতে তাপমাত্রা নেমে যেতে পারে ১৬-১৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

আরও পড়ুন: কাল রাষ্ট্রীয় শোক পালন করবে বাংলাদেশ

এছাড়া আগামী ২২-২৩ অক্টোবর দেশটির উপকূলীয় জেলাগুলোতে ভারি থেকে অতিভারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

এদিকে বঙ্গোপসাগরেও নাকি খুব শিগগিরই গভীর নিম্নচাপ তৈরি হতে চলেছে। শুক্রবার (২০ অক্টোবর) এটি ওড়িশা, তামিলনাড়ু ও অন্ধ্র প্রদেশ উপকূলে প্রভাব ফেলতে পারে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পদ্মায় বাল্কহেডে ডাকাতি, অস্ত্রের মুখে টাকা ও মোবাইল লুট

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল ট্রলার ঘাটসং...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা