ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

আল আকসায় বিক্ষোভ ডেকেছে হামাস

আন্তর্জাতিক ডেস্ক: অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি বোমা হামলার প্রতিবাদে ফিলিস্তিনের রাজধানী পূর্ব জেরুজালেম ও পশ্চিম তীর এলাকার সাধারণ মানুষদের বিক্ষোভের ডাক দিয়েছে দেশটির ইসলামপন্থি সশস্ত্র গোষ্ঠী হামাস।

আরও পড়ুন: গাজায় শরণার্থী ক্যাম্পে হামলায় নিহত ৪৫

শুক্রবার (১৩ অক্টোবর) এ বিক্ষোভের স্থান হিসেবে আল আকসা মসজিদ চত্বরের নাম উল্লেখ করে তারা।

এর আগে শনিবার (৭ অক্টোবর) ভোরে ইসরাইলে অতর্কিতে হামলা ও অনুপ্রবেশ করে নির্বাচারে হত্যাযজ্ঞ চালায় হামাসের যোদ্ধারা। এর প্রতিক্রিয়ায় গাজা উপত্যকায় একই দিনে বিমান হামলা শুরু করে ইসরাইলি বাহিনী এবং তা অব্যাহত রয়েছে।

আরও পড়ুন: ফ্রান্সে বিক্ষোভ-সমাবেশ নিষিদ্ধ

এ সংঘাতে শনিবার থেকে এখন পর্যন্ত ২ পক্ষের নিহতের সংখ্যা ২৮০০ জন ছাড়িয়ে গেছে। নিহতদের মধ্যে ইসরাইলি ও অন্যান্য দেশের নাগরিক রয়েছেন ১ হাজার ৩ শতাধিক। অন্যদিকে গাজা ভূখণ্ডে ১ হাজার ৫ শতাধিক মানুষ নিহত হন।

আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমের তথ্যমতে, এ ৬ দিনে গাজা উপত্যকায় কমপক্ষে ৬০০০ বোমা ফেলা হয়েছে।

আজ এক বিবৃতিতে আল আকসা চত্বরে বিক্ষোভের পাশাপাশি ইসরাইলি বাহিনী ও অবৈধ বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে সাধারণ ফিলিস্তিনিদের লড়াইয়ের আহ্বান জানায় হামাস।

আরও পড়ুন: পদত্যাগ করলেন ইসরায়েলের তথ্যমন্ত্রী

উল্লেখ্য, আল আকসা মুসলিমদের কাছে মক্কার কাবা ও মদিনার মসজিদের নববির পর তৃতীয় পবিত্রতম মসজিদ। এ মসজিদ চত্বরের অদূরেই অবস্থিত ইহুদি ধর্মাবলম্বীদের পবিত্র স্থান টেম্পল মাউন্ট।

২০২১ সালের মে মাসে আল আকসা চত্বরে বিক্ষোভের জেরে ইসরাইলি বাহিনীর সাথে ফিলিস্তিনিদের সংঘাত ঘিরে যুদ্ধে জড়িয়ে পড়ে হামাস ও ইসরাইল। পরে মিসরের মধ্যস্থতায় ১১ দিন পর্যন্ত স্থায়ী হওয়া এ যুদ্ধের সমাপ্তি ঘটেছিল। এর ২ বছর পর অতিক্রান্ত হওয়ায় আবারও ইসরাইলে হামলা চালিয়েছে হামাস। সূত্র: রয়টার্স

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা