সংগৃহীত
আন্তর্জাতিক

ইসরায়েল যাচ্ছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের গাজা ভূখণ্ডের নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের সঙ্গে চলমান যুদ্ধে ইসরায়েলের সামরিক পরিকল্পনা ও যুদ্ধ সংক্রান্ত অন্যান্য বিষয়ে খোঁজ-খবর নিতে ইসরায়েল সফরে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন।

আরও পড়ুন: গাজায় শরণার্থী ক্যাম্পে হামলায় নিহত ৪৫

শনিবার (১৪ অক্টোবর) এ সফরে যাবেন তিনি।

মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর পেন্টাগনের এক কর্মকর্তা সৌদি সংবাদমাধ্যম আল আরাবিয়াকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘ইসরায়েলের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে বিশদভাবে জানতে করতে প্রতিরক্ষামন্ত্রী সেখানে যাচ্ছেন। এই যুদ্ধে ইসরায়েরেলের কোনো সহায়তা প্রয়োজন হবে কিনা সফরে সে আলোচনাও হবে হবে।’

এই নিয়ে মাত্র এক সপ্তাহের মধ্যে ২য় বারের মতো ইসরায়েল সফরে যাচ্ছেন বাইডেন প্রশাসনের কোনো জ্যেষ্ঠ কর্মকর্তা। গত বৃহস্পতিবার অ্যান্টনি ব্লিনকেন সেখানে গিয়েছিলেন।

আরও পড়ুন: হামাস-ইসরাইল যুদ্ধ, নিহত ২৬৫০

৮ অক্টোবর অস্টিন হামাসের হামলার পরপরই ইসরায়েলের জন্য অতিরিক্ত গোলাবারুদসহ বিভিন্ন সামরিক সরঞ্জাম পাঠাতে প্রতিরক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছিলেন। সেই সাথে পূর্ব ভূমধ্যসাগরে মোতায়েন থাকা মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ারে যুদ্ধবিমানের সংখ্যা বাড়ানোর নির্দেশও দিয়েছিলেন তিনি।

পেন্টাগনেরে ঐ জ্যেষ্ঠ কর্মকর্তা আল আরাবিয়াকে জানান, ‘আমরা মধ্যপ্রাচ্যে সক্রিয় বিভিন্ন গোষ্ঠীকে এই বার্তা দিতে চাই যে ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের নিরঙ্কুশ সমর্থন রয়েছে ও সাম্প্রতিক এই সংঘাতের সুযোগ নিয়ে কেউ যদি ফায়দা লুটতে চায়, সেক্ষেত্রে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। এ কারণেই ভূমধ্যসাগরে মার্কিন সামরিক উপস্থিতি বাড়ানো হয়েছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা